,

দলিত কিশোরী সাইকেলে বাবাকে ১২০০ কিমি বয়ে নিলেন

news-image

অনলাইন ডেস্ক :  কোনো ধরনের খাবার বা পানি ছাড়া দীর্ঘ সফরে বের হতে দ্বিতীয়বার ভাবেনি জ্যোতি কুমারী। কারণ তার সামনে আর কোনো উপায় ছিল না।

১৫ বছরের এই দলিত কিশোরী আহত বাবাকে নিয়ে পাড়ি দেন ১২শ’ কিমি। দিল্লি থেকে বিহারের দারভাঙ্গা গ্রাম পর্যন্ত চালিয়ে যান সাইকেল।

এটা জ্যোতির জন্য শুধু শারীরিক সক্ষমতার পরীক্ষাই নয়, পথ হারানোর ঝুঁকি ছিল বিস্তর। রাস্তাঘাট কিছুই চেনা নেই তার। আর বলা যেতে পারে— ভারতের শহরও আজকাল নারীর জন্য নিরাপদ নেই, সেখানে জনবিরল পথ ধরে এগিয়ে গেছেন জ্যোতি।

সপ্তম শ্রেণীতে পড়ুয়া এই কিশোরী ভারতীয় গণমাধ্যমকে বলেন, তিনি ভয় পাননি রাতেও। কারণ তার আশপাশে ছিল পথ চলা শত শত অভিবাসী শ্রমিক। শুধু সড়ক দুর্ঘটনায় যাতে না পড়েন— সে দিকে ছিল নজর। সৌভাগ্যবশত তেমন কিছু ঘটেনি।

জ্যোতির বাবা দিল্লিতে রিকশা চালাতেন। লকডাউনের সময় মালিকের কাছে রিকশা জমা দিয়ে বেকার হয়ে পড়েন তিনি। ইতিমধ্যে পায়েও আঘাত পান।

৫০০ রুপি দিয়ে একটি বাইসাইকেল কিনে জ্যোতি ও তার বাবা দিল্লি থেকে রওয়ানা হন ১০ মে। ছয় দিন রাস্তায় কাটিয়ে ১৬ মে তারা দারভাঙ্গা পৌঁছান।

জ্যোতি জানায়, তাদের কাছে যথেষ্ট টাকা ছিল না। বাড়িওয়ালা ভাড়া চাইছিল, নইলে ঘর ছাড়ার জন্য চাপ দিচ্ছিল। কারো সাহায্য না পেয়ে তারা গ্রামে ফেরার সিদ্ধান্ত নেন। এক ট্রাক চালক বাড়ি বয়ে নেওয়ার বিনিময়ে ৬ হাজার রুপি চায়। তাই বাধ্য হয়ে সাইকেলে বাড়ির পথ ধরেন তারা।

দিল্লি ছাড়ার সময় তাদের কাছে ছিল ৬০০ রুপি। জ্যোতি দিন-রাত সাইকেল চালিয়েছে, শুধু রাতে ২-৩ ঘণ্টার জন্য কোনো পেট্রল পাম্পে জিরিয়ে নিত। পুরো সফরে তারা মূলত ত্রাণের খাবারের ওপর নির্ভর করেছে।

বাবা-মেয়ে দারভাঙ্গা পৌঁছে রাজ্যজুড়ে খবরের শিরোনাম হয়ে উঠে। তারা অবশ্যই শেকতক বাড়িতে যায়নি, আপাতত কোয়ারেন্টাইনে আছে। গ্রামবাসীরা তাদের খাবার দিচ্ছে। ইতিমধ্যে করোনা পরীক্ষাও হয়েছে। তবে জ্যোতিকে বাড়িতেই কোয়ারেন্টাইন করতে বলা হয়, কারণ সেন্টারে আর কোনো নারী নেই!

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য