,

নিরাপদ স্থানে নেওয়া হয়েছে চাঁদপুরে ১২ হাজার মানুষকে

news-image

চাঁদপুর প্রতিনিধি : ঘূর্ণিঝড় আম্পানে ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকা চাঁদপুরে দুর্যোগ মোকাবিলায় নানা প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন।

জেলার চাঁদপুর সদর, হাইমচর ও মতলব উত্তর উপজেলার চরাঞ্চলের ১৮টি ইউনিয়নে সতর্কতা বৃদ্ধি করা হয়েছে।

প্রশাসনের উদ্যোগে ইতিমধ্যে নদী তীরবর্তী ১২ হাজার মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। মানুষকে সচেতন করতে আনসার ভিডিপসহ বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে। নদী তীরবর্তী এসব এলাকায় ইতিমধ্যে ১ হাজার শুকনো খাবার ও ৬০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

বুধবার সকাল থেকে পদ্মা-মেঘনা নদীর পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বাড়তি প্রবাহিত হচ্ছে। তবে বেলা বাড়ার সাথে সাথে তা আরো বাড়বে। নদীতে চলাচলকারী বিভিন্ন নৌ-যান নিরাপদ স্থানে নৌঙর করা হয়েছে।

জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট ইব্রাহিম খলিল বলেন, নদীপাড়ের মানুষজনকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে আমরা উদ্বুদ্ধ করে যাচ্ছি। ইতিমধ্যে অনেকেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। দুর্যোগকালীন মুহূর্তে মানুষের ডাকে সাড়া দিয়ে আমাদের সদস্যরা প্রস্তুত আছে।

অতিরক্ত জেলা প্রশাসক এসএম জাকারিয়া বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় আমরা সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। নদীতে চলাচলকারী নৌ-যানগুলো নিরাপদ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া নদী তীরবর্তী মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ করছে। জেলার ১৬শ’ স্কুল-কলেজ প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্র হিসেবে। তাছাড়া মেডিকেল টিমও গঠন করা হয়েছে। যেকোনো প্রয়োজনে আমরা কাজ করতে প্রস্তুত রয়েছি।

চাঁদপুর জেলা আবহাওয়া কর্মকর্তা-ভারপ্রাপ্ত শাহ মোহাম্মদ শোয়েব বলেন, আবহওয়া অধিদপ্তরের ১৯ নম্বর বিজ্ঞপ্তি অনুযায়ী চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। চাঁদপুর উপকূলীয় জেলা হিসেবে ৬ নম্বরের আওতায় থাকবে।

তিনি বলেন, এই সংকেত অনুযায়ী যখন ঘূর্ণিঝড়টি উপকূলীয় এলাকা অতিক্রম করবে তখন স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস প্লাবিত হতে পারে। এছাড়া অতি ভারি বর্ষণসহ ঘণ্টায় ১৪০ থেকে ১৬০ কিলোমিটার বেগে দকমা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য