রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় স্বামীর মৃত্যুর দুই দিন পর স্ত্রীর মৃত্যু

news-image

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সামিউন বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তবে তার নমুনা পরীক্ষার ফলাফলে নেগেটিভ এসেছে।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তবে পরিবারের দাবি, তিনি স্ট্রোক করে মারা গেছেন। এর দুদিন আগে ওই নারীর স্বামী হাজি শরীফ হোসেন মুক্তা (৫৭) করোনায় আক্রান্ত হয়ে মারা যান। গত সোমবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত সামিউন বেগম মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন মানিক ও নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আলী হোসেন শিশিরের বড় বোন। আর সামিউন বেগমের স্বামী নরসিংদী সদর উপজেলার নুরালাপুরের বাসিন্দা। তাদের চার ছেলে সন্তান রয়েছে। দুই দিনের মধ্যে বাবা-মাকে হারিয়ে দিশেহারা সন্তানরা।

মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন মানিক বলেন, আমার বোনের সোমবার করোনা পরীক্ষা করানো হলে তার ফলাফল নেগেটিভ আসে। ডাক্তার বলেছে, তিনি রাতে স্ট্রোক করে মারা গেছেন।

মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন মানিক বলেন, বোন ও দুলাভাই হারানো যে কত কষ্টের সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। মৃত্যুর আগে আমার বোন আমাদের সবার খোঁজে ছিল। তার সাথে আমরা কেউ কথা বলতে পারিনি। ডাক্তারদের সাথে কথা হয়েছে বোনের লাশ নিয়ে কিছুক্ষণ পর আমরা বাড়ি ফিরব।

এদিকে নরসিংদী চেম্বার অব কর্মাসের প্রেসিডেন্ট আলী হোসেন শিশির বলেন, আমার বোন শরীরের জ্বর, ঠান্ডার নিয়ে হাসপাতালে ভর্তি হয়। ভর্তি হওয়ার পর জ্বর ও ঠান্ডা ভালো হয়ে যায়। এবং করোনা পরীক্ষা করানো হলে তার ফলাফল নেগেটিভ আসে। কিন্তু আমার বোন গরম পানি দিয়ে নাকের মাধ্যমে বেশি বেশি ভাব নিয়েছে। আর ভাব নিতে গিয়ে শ্বাসনালীতে সমস্যা হয় যার জন্য শ্বাসকষ্ট বেড়ে যায়। আর রাতে স্ট্রোক করে মারা যায়।

নরসিংদী করোনা প্রতিরোধ সেলের কুইক রেসপন্স টিমের আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম মিয়া বলেন, নিহত সামিউন বেগম কিছু দিন তার স্বামীর সংস্পর্শে ছিল। শরীরের জ্বর, ঠান্ডার মতো কিছু লক্ষণ ছিল। তাই সোমবার তাকে করোনা পরীক্ষা করানোর হয় তারপর করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। সে রাতে স্ট্রোক করে মারা গেছেন ডাক্তার বলছে। আমাদের হাতে ডাক্তারের সকল কাগজপত্র আছে সিভিল সার্জন সব কিছু যাচাই করে একটি সিদ্ধান্ত দিবে। তারপরও আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে স্বল্প সংখ্যক লোকজন নিয়ে জানাজা নামাজ পড়ব।

জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, নরসিংদী জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত ৩২২ জন শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৬৬ জন। আর মারা গেছেন ৪ জন।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু