,

ন্যানসি নিলামে তুলতে চান জাতীয় পুরস্কার

news-image

বিনোদন প্রতিবেদক : তুমুল জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যানসি তার জাতীয় পুরস্কারের স্মারক নিলামে তুলতে চান। করোনা সংকটে থাকা মানুষের সাহায্যে তহবিল গঠনে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সম্প্রতি একাধিক সেলিব্রিটি নিলামে তুলেছেন নিজেদের কিছু সামগ্রী। এর মধ্যে আছে তাহসান, সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, চিরকুট ব্যান্ডের তিন সদস্য-সহ বেশ কয়েকজনের প্রিয় সংগ্রহ। এছাড়া বেশ চড়া দামে বিক্রি হয়েছে হুমায়ূন ফরীদির চশমা। এই নিলাম থেকে পাওয়া অর্থ গেছে বিভিন্ন তহবিলে।

কয়েক দিন আগে ময়মনসিংহ থেকে একটি লাইভ টিভি শো’তে অংশ নিয়ে নিজের ইচ্ছার কথা প্রকাশ করেন ন্যানসি। সেখানে সঞ্চালক শাহরিয়ার নাজিম জয়ের এক প্রশ্নের সূত্রে এ কথা বলেন তিনি।

ন্যানসি জানান, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পাওয়া স্মারকগুলো নিলামে তুলতে চান। শুধু সনদটাই নিজের কাছে রাখতে চান। এ নিলাম থেকে পাওয়া টাকায় কিছু মানুষের উপকার হলে তিনি খুশিই হবেন।

এর আগে নানান উপলক্ষে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন ‘দ্বিধা’-খ্যাত এই গায়িকা। করোনা সংকটেও নিজের সাধ্যমতো সাহায্য করছেন তিনি।

২০১১ সালের প্রজাপতি চলচ্চিত্রের গানের সেরা নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় পুরস্কার অর্জন করেন ন্যানসি। এই ছবিতে তিনি হাবিব ওয়াহিদের সুরে ‘দুদিকে বসবাস’ শিরোনামের গানে কণ্ঠ দেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য