,

রংপুরে করোনা জয় করলেন সেই পুলিশ সুপারসহ ১১ জন

news-image

রংপুর ব্যুরো : রংপুরের ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে সুস্থ হয়ে আরও ১১ জন বাড়ি ফিরলেন। মঙ্গলবার দুপুরে করোনামুক্ত হওয়ায় ওই ১১ জনকে ছাড়পত্র প্রদান করা হয়। বিদায় নেয়ার সময় হাসপাতালের তত্ত¡াবধায়কসহ চিকিৎসকরা তাদের শুভেচ্ছা জানান।

ছাড়পত্র প্রাপ্তরা হলেন, রংপুরের পীরগাছা উপজেলার সুমি বেগম (২৯) ও হাসিনা (৩০), মিঠাপুকুর উপজেলার শরিফুল (২৫), রংপুর শহরের নসিরন (৮০), এসআই রফিকুল ইসলাম, পুলিশ সদস্য রুহুল আমিন (৩৫), জহরুল ইসলাম (২৩), রুহুল আমিন (২৪) ও আনসার সদস্য আল মামুন (২৮) এবং রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরএফএফ) কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মেহেদুল করিম (৪৮) এবং তার স্ত্রী বেগম হাওয়া বিবি (৩৭)।

ছাড়পত্র প্রদানের বিষয়টি নিশ্চিত করে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. এসএম নূরুন নবী জানান, নসীরন ৯ মে, সুমি বেগম ১১ মে, রুহুল আমিন, জহরুল ইসলাম, রুহুল আমিন, আল মামুন, রফিকুল ইসলাম, শরিফুল ইসলাম ও হাসিনা ১২ মে এবং মেহেদুল করিম ও হাওয়া বিবি ১৪ মে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি হন।

এই ১১ জন ব্যক্তির শরীরে কোভিড-১৯ এর উপসর্গ না থাকায় এবং পরপর দুইবার নমুনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট পাওয়ায় মঙ্গলবার তাদেরকে ছাড়পত্র প্রদান করা হয়েছে। এ নিয়ে মোট ৪৭ জন এই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাডড়ি ফিরলেন। বর্তমানে হাসপাতালে ৩৪ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য