,

রংপুরে শতাধিক পরিবারের মাঝে মহানগর কৃষকদলের ঈদ উপহার বিতরণ

news-image

রংপুর ব্যুরো : মহামারি করোনা ভাইরাসের প্রার্দুভাবে রংপুর নগরীর ৩১ ও ৩২ নং ওয়ার্ডের কর্মহীন, অসহায় ও দুস্থ শতাধিক পরিবারকে ঈদ উপহার হিসাবে পোলার চাল, লাচ্ছা সেমাই, চিনি, বুটের ডাল, দুধ ও সাবানসহ খাদ্য সামগ্রী দিয়েছে রংপুর মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল।

আজ মঙ্গলবার দুপুরে নগরীর ৩২ নং ওয়ার্ডের ধর্মদাসে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল এর খামারবাড়িতে এসব পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও রংপর মহানগর কৃষক দলের আহবায়ক আহবায়ক শাহ্ নেওয়াজ লাবু।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ফিরোজ রহমান পিন্টু, যুগ্ম আহবায়ক মোঃ শরিফুল ইসলাম শরিফ, মোঃ মাহমুদুল হাসান (হাসান) ৩২ নং ওয়ার্ড কৃষকদল আহবায়ক মোঃ নজরুল ইসলাম নজু, যুগ্ম আহবায়ক মোঃ আব্দুর রশিদ, মোঃ আলতাফ হোসেন, মোঃ আজিজুল হক, সদস্য সচিব মোঃ মনতাজুল ইসলাম, সদস্য মোঃ দুলাল মিয়া, আশরাফুল ইসলাম, আলমগীর হোসেন, মোঃ সেকেন্দার আলী, মোঃ খোকন মিয়া, মোঃ রেজাউল করিম, ৩২ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান রাকিবসহ কৃষক দল নেতাকর্মীরা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য