,

নবীনগরে কর্মহীন অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন কাজী মোর্শেদ হোসেন কামাল

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া নবীনগর উপজেলার অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন, ঢাকা মহানগর দণি আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট কাজী মোর্শেদ হোসেন কামাল। আজ মঙ্গলবার নবীনগর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২ হাজার ৫ শত পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পৌরসভার ৩ নং ওয়ার্ডের কর্মহীন অসহায়দের মাঝে বিতরণের মধ্য দিয়ে কাজী মোর্শেদ হোসেন কামাল খাদ্য সামগ্রী বিতরণ কার্যকম উদ্বোধন করেন। পরে প্রতিটি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের মাধ্যমে প্রত্যেক ইউনিয়নে ওই খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র এড. শিব শংকর দাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, মুক্তিযোদ্ধা মো. গিয়াসউদ্দিন, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. নাসির উদ্দিন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর গণি চাঁন মকসুদ, যুবলীগ সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপনসহ স্থানীয় নেতা কর্মীরা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা