রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আম্পানের’ প্রভাবে রাজধানীতে বৃষ্টি

news-image

নিজস্ব প্রতিবেদক : সুপার সাইক্লোন আম্পানের প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশে। এরই মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে হালকা ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। ঢাকায় বেলা ১২টা থেকে কয়েক দফায় বৃষ্টি হয়েছে। সর্বশেষ এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকেল সাড়ে ৫টায় আকাশ মেঘলা রয়েছে।

মঙ্গলবার দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে বাতাস। এসব কারণে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সারাদেশের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আম্পানের প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ এবং বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। যেসব এলাকায় তাপপ্রবাহ বইছে, আজ তা কিছুটা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক কাওসার পারভিন জানান, ঝড় যত এগিয়ে আসবে ঝড়ের প্রভাব বাংলাদেশের আকাশে তত প্রকট হবে। এখন খুলনা, পটুয়াখালীসহ বেশ কিছু উপকূলবর্তী এলাকায় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এরপর আস্তে আস্তে প্রায় সব এলাকায়ই এর প্রভাব পড়বে। আকাশে এখন মেঘ আসতে শুরু করেছে। এ কারণে ঢাকার আকাশও মেঘলা। বৃষ্টিও হচ্ছে।

তিনি বলেন, আম্পান বাংলাদেশের প্রবেশের সাথে আগামীকাল বুধবার সকাল থেকে আবহাওয়া আরো খারাপ হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, সুপার সাইক্লোনটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে ১৯ মে শেষরাত থেকে ২০ মে বিকাল বা সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু