,

বিএনপির ত্রাণ বিতরণে আওয়ামী লীগ প্রতিহিংসায় মরে যাচ্ছে : রিজভী

news-image

নিউজ ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, করোনা মহাদুর্যোগে বিএনপি মানুষের পাশে দাঁড়াচ্ছে, কাজ করছে। এই প্রতিহিংসায় মরে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।

গতকাল সোমবার রাজধানীর ধানমন্ডির শংকরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের তত্ত্বাবধানে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন। এতে বিএনপির সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান শামীমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০ লাখ মানুষকে আর্থিক সহায়তা করবেন। এখানেও চলছে বাটপারি। ৪০ জনের টাকা যাবে একজনার বিকাশ নম্বরে এবং সেটা মেম্বরের একজন লোকের। তাতে তো দেখা যাচ্ছে গরিব মানুষের নাম নেই। এখনেও গরিব, অসহায় মানুষ বঞ্চিত হচ্ছেন।

রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে বিএনপির নেতাকর্মীরা ত্রাণসহায়তা অব্যাহত রেখেছে। অথচ জনগণের টাকা নিয়ে নয়ছয় করছে সরকার। শুধু আওয়ামী লীগের লোকেরাই ত্রাণ আত্মসাৎ করছে না, প্রশাসনের লোকও জড়িত। জনগণের ত্রাণ আওয়ামী লীগের তথাকথিত মেম্বর চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীদের বাড়িতে পাওয়া যাচ্ছে। এই হলো সরকারের মানবতা।

চিকিৎসা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে। ৯০ শতাংশ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার নেই। সরকার স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দিয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা