বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কোহলিকে অনুপ্রাণিত করেন মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে বলা হয় চেজিং মাস্টার। ভারত টার্গেটে খেলতে নামলে বড় স্কোরকেও মামুলি বানিয়ে ম্যাচ জিতিয়ে নিয়ে আসেন কোহলি। কীভাবে এমন দৃঢ় সংকল্প নিয়ে খেলেন কোহলি? তিনি জানালেন, তার মানসিক অবস্থা সাধারণই থাকে রান তাড়া করার সময়।

সোমবার রাতে তামিমের ফেসবুক লাইভে অতিথি হিসেবে ছিলেন বিরাট কোহলি। প্রায় আধঘন্টার এই আলাপচারিতা শুধু ক্রিকেট নিয়েই। তামিম তার সতীর্থদের থেকে পাওয়া ক্রিকেটিয় বিষয় নিয়ে নানা প্রশ্ন করেছেন। তার মধ্যে একটি ছিল, কীভাবে রান তাড়া করেন?

বিরাটের সহজ উত্তর, ‘কখনো কখনো তো মুশফিক সাহায্য করে দেয় স্টাম্পের পেছন থেকে কিছু বলে। আমি ওর কথায় বেশি অনুপ্রাণিত হয়ে যাই।’ বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হলেই তবে মুশফিক থেকে অনুপ্রাণিত হওয়া সম্ভব কিন্তু অন্য সময়?

‘যখন আমি খুব ছোট ছিলাম তখন আমি টিভিতে খেলা দেখতাম। এমন অনেক ম্যাচ আছে যেগুলো ভারত রান তাড়া করে জিততে পারত না, আমি রাতে ঘুমাতে ঘুমাতে চিন্তা করতাম, আমি থাকলে ম্যাচ জিতিয়ে দিতাম। ওইটা একটা স্বপ্ন ছিল,এখন যখন খেলি তখন ছোটবেলার আত্মবিশ্বাসটাই চলে আসে’, এভাবেই বলছিলেন তিনি।

রান তাড়া দলকে জেতানোর একটা সুযোগ জানিয়ে কোহলি বলেন, ‘এইটা এমন একতটা পরিস্থিতি যখন আপনি জানেন আপনার কত রান করতে হবে, কি কি করতে হবে। আমার কাছে মনে হয় এর থেকে পরিষ্কার কিছু আর নেই। এখন সেটা আপনি কীভাবে মোকাবিলা করবেন সেটা আপনার ইচ্ছা। আমার কাছে মনে হয় এই একটা সুযোগ যেখানে আমি নট আউট থাকতে পারি এবং দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারি। কারণ দলের জয়ের চেয়ে ম্যাচে বড় কিছু আর নেই।’

এই সময় অস্ট্রেলিয়ার মাটিতে কমনওয়েলথ টুর্নামানেটের একটি ম্যাচের কথা স্মরণ করেন কোহলি। ওই ম্যাচে ভারতকে আগে ব্যাট করে ৩২১ রানের টার্গেট দেয় শ্রীলঙ্কা। ভারতকে ফাইনালে যেতে হলে ৪০ ওভারের মধ্যেই এ রান তাড়া করতে হবে; এমন সমীকরণ নিয়ে খেলতে নেমে কোহলি ম্যাচ জিতিয়ে আসেন। তিনি অপরাজিত ছিলেন ১৩৩ রানে। মাত্র ৮৬ বলে এই রান করেন।

কোহলি বলেন, ‘এ রকম একটি খেলা ছিল হোবার্টে শ্রীলঙ্কার বিপক্ষে। ৪০ ওভারে ৩৩০ রান (আসলে ৩২১) করতে পারলে আমরা ফাইনালে যাব। আমি ক্রিজে থাকা রায়নাকে বললাম আমরা যদি টি-টোয়েন্টি খেলি তাহলে ম্যাচ জিততে পারব।’

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক