,

রংপুরে পাথর পরিবহনের আড়ালে মাদক সরবরাহ, গ্রেফতার ২

news-image

রংপুর ব্যুরো : রংপুরে পাথর পরিবহনের আড়ালে মাদকের চালান সরবরাহে জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে গোপনে রাখা ৬৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৩ রংপুর এর মিডিয়া অফিসার এএসপি সিদ্দিক আহমদ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সোমবার ভোরে রংপুরের পীরগঞ্জ উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের ফতেপুর লালদিঘী বাজারে সন্দেহভাজন একটি ট্রাকে তল্লাশি করে র‌্যাব-১৩। ওই ট্রাকে বিশেষ কায়দায় চেচিসের উপরে বডির নিচে লুকিয়ে রাখা ৬৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ওই ট্রাকের চালক নাজমুল ইসলাম রবিউল (১৮) এবং হেলপার হামিদুল ইসলামকে (১৮) গ্রেফতার করা হয়।

গ্রেফতার নাজমুল ইসলাম লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নবীনগর গ্রামের ওমর ফারুকের এবং হামিদুল ইসলাম নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া তিস্তা ব্যারেজ এলাকার মৃত নইমামুদের ছেলে। তারা ট্রাকে পাথর পরিবহনের আড়ালে দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান পৌঁছে দেওয়া এবং গোপনে মাদক কারবারির সঙ্গে সম্পৃক্ত বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

উদ্ধার হওয়া গাঁজা লালমনিরহাট থেকে ঢাকায় নিয়ে যাবার কথা ছিল। গ্রেফতার ওই দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি তাদের সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে বলে জানান র‌্যাব-১৩ রংপুরের মিডিয়া অফিসার এএসপি সিদ্দিক আহমদ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য