,

মালয়েশিয়ায় ৮০ শতাংশের বেশি করোনা রোগী সুস্থ

news-image

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ার হাসপাতাল থেকে গত মঙ্গলবার আরও ৭৩ জন কোভিড -১৯ রোগীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ নিয়ে দেশটিতে ৮০ দশমিক ২ শতাংশ করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠলো।

গত শনিবার মালেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে চীনা অনলাইন সংবাদ মাধ্যম সিনহুয়ানেটডটকম।

স্বাস্থ্য মন্ত্রনালয়ের মহাপরিচালক নূর হিশাম আবদুল্লাহ এক প্রেস ব্রিফিংয়ে জানান, দেশে নিরাময়ের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫১২ জন। এখনও সেখানে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ২৮৭ জন। এদের মধ্যে ১৭ জন ইনটেনসিভ কেয়ার ইউনিটে রয়েছেন। আর দেশটিতে শনিবার অবধি করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮৭২ জন। এদের মধ্যে করোনায় প্রাণ হারিয়েছেন মোট ১১৩ জন।

করোনা সংক্রমণের বিস্তার ঠেকাতে গত ১৮ মার্চ থেকে দেশজুড়ে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছিল মালয়েশিয়া সরকার। ধারণা করা হচ্ছে, কড়াকড়িভাবে লকডাউন মেনে চলার কারণেই দেশটি করোনা নিয়ন্ত্রণে এতটা সফল হয়েছে। তবে গত ৪ মে থেকে সেখানে লকডাউন শিথিল করা হয়েছে। তবে এখনও দেশটিতে বেশি লোকের সমাবেশ নিষিদ্ধ রয়েছে। বন্ধ রয়েছে স্কুলসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানও।

শনিবার মালয়েশিয়ার শিক্ষক দিবস উপলক্ষে টেলিভিশনে প্রচারিত এক ভাষণে প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন বলেছেন, সরকার দেশের স্কুলগুলো পুনরায় খুলে দেয়ার ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ মেনে চলবে। স্কুল খোলার দু সপ্তাহ আগে নোটিশ দেয়া হবে বলেও তিনি জানান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য