,

শিমুলিয়া নৌরুটে ঘরমুখো মানুষের ঢল

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাসের ভয়াবহতার মধ্যেই শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। সোমবার সকাল থেকে ঘাট এলাকায় ঈদের ছুটিতে বাড়ি ফেরা হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

শিমুলিয়া ঘাটের মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, ঘাটে যানবাহনের পাশাপশি যাত্রীদের চাপ অত্যাধিক রয়েছে। গণপরিবহন বন্ধ থাকলেও ঢাকা থেকে যাত্রীরা পায়ে হেঁটে, মোটরসাইকেল ও অটোরিকশায় চেপে ঘাটে আসছেন। এমনকি রাতের বেলায় যাত্রীরা ট্রাকে করে ঘাটে পৌঁছেছেন।

‘ঘাটে ফেরি ভেড়ার সঙ্গে সঙ্গে হাজারো যাত্রী গাদাগাদি করে ফেরিতে চড়ছেন। সামাজিক দূরত্ব উপেক্ষা করেই যাত্রীরা নদী পারাপার করছেন’

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের ম্যানেজার ম্যারিনা আহামদ আলী বলছেন, কর্তৃপক্ষ ৪টি ফেরি চলাচলের নির্দেশ দিয়েছে। ওইসব ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। এখন যেরকম চাপ রয়েছে তা বেলা বাড়ার সাথে সাথে কমে যাবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য