,

নাসিরনগরে দুই ব্যক্তির লাশ উদ্ধার

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই দিনে নদী ও পাট ক্ষেত থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকালে লঙ্গন নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৩৫) ও সোমবার দুপুরে পাট জমি থেকে মোহন লাল সরকার নামে (৪৫) অন্য ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে,রবিবার বিকালে উপজেলার ভলাকুট ইউনিয়নের কান্দি গ্রামের পাশে লঙ্গন নদীতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভাসমান অবস্থায় অর্ধগলিত ওই লাশটি উদ্ধার করে। পুলিশ জানায় উদ্ধারকৃত লাশটি পুরুষের এবং বয়স আনুমানিক ৩৫। তার পরিচয় পাওয়া যায়নি।

এদিকে নিখোঁজের একদিন পর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের দক্ষিণ সিংহগ্রামের মোহন লাল সরকার নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের দক্ষিণ সিংহগ্রামের রঞ্জিত সরকারের ছেলে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, রবিবার ভোরে গরুর জন্য ঘাস কাটতে যায় মোহন লাল। কিন্তু সন্ধ্যা হলে বাড়িতে ফিরেনি। পরে অনেক খোঁজাখুজির পর আজ সোমবার সকালে পার্শ্ববর্তী ফান্দাউক ইউনিয়নের রসুলপুর গ্রামের ফজর আলীর পাট ক্ষেতে তার মৃতদেহটি দেখতে পায় স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠায়। লাশের নাকে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. কবির হোসেন দুই দিনে দুটি লাশ উদ্ধারের কথা স্বীকার করে জানান লাশ দুইটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।তবে এখনও কেউ থানায় অভিযোগ করেনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য