,

করোনায় আক্রান্ত হলেন হাইকোর্টের এক বিচারপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমইএইচ) চিকিৎসাধীন আছেন। আজ সোমবার সুপ্রিম কোর্টের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, গত ৮ মে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার করোনায় আক্রান্ত হন। শুরুর দিকে তিনি সামান্য জ্বর ও কাশিতে ভুগছিলেন। গত ১০ মে উচ্চ আদালতের সব বিচারপতিদের নিয়ে ফুলকোর্ট সভার ভিডিও কনফারেন্স ছিল। কিন্তু অধিক জ্বর ও অসুস্থতার কারণে তিনি সেই কনফারেন্সে যোগ দিতে পারেননি।

এরপর গত ১১ মে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। ওই সময় বাসাতেই অবস্থান করছিলেন ওই বিচারপতি। পরে অবস্থার অবনতি হলে গত ১৩ মে তাকে মুগদার করোনা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখান থেকে তাকে সিএমইএইচ হাসপাতালে নেওয়া হয়।

সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর বাগেরহাটের বাসিন্দা। ২০১৮ সালের ৩০ মে হাইকোর্ট বিভাগের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য