,

শিবলী রুবাইয়াত বিএসইসির নতুন চেয়ারম্যান

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে।

রোববার বিকেল ৪টায় বিএসইসিতে যোগদান করেন তিনি। এর আগে শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে বিএসইসির চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়।

উপসচিব ড. নাহিদ হোসেন সাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩ এর ধারা ৫ ও ৬ এর বিধানাবলী প্রতিপালন করতে শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে ৪ বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হলো।

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজের ডিন। তিনি বর্তমানে সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বিগত দুই দশকেরও বেশি সময় ধরে ফাইন্যান্স, ব্যাংকিং ও বীমা শিক্ষার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তিনি।

শিক্ষা জীবনের সব স্তরেই প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তিনি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কোরিয়াতে ফাইন্যান্স ও ব্যাংকিং বিষয়ের উপর রিসার্স ডিগ্রি, ডিপ্লোমা এবং প্রশিক্ষণ পেয়েছেন। ঢাকার ধামরাইয়ে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে শিবলী রুবাইয়াত-উল-ইসলামের জন্ম।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য