,

অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে ক্রিকেট

news-image

স্পোর্টস ডেস্ক : করোনার ধাক্কা কাটিয়ে ক্রিকেট ফেরার প্রক্রিয়া শুরু হলো অস্ট্রেলিয়ায়। দেশটিতে ঘরোয়া প্রতিযোগিতা শুরু হতে হচ্ছে ৬ জুন। এদিন থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি আসর- ডারউইন অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট প্রতিযোগিতা। টি-টোয়েন্টি প্রতিযোগিতা শেষে হবে ওয়ানডে টুর্নামেন্টও।

করোনার কারণে এই আসরে একাধিক নিয়মে বদল আনা হচ্ছে। বলে ঘাম বা লালা ব্যবহার করা যাবে না। মোমের সাহায্যে বলের পালিশ বজায় রাখা যায় কি না তা নিয়ে ভাবনাচিন্তা করছে ডারউইন ক্রিকেট ম্যানেজমেন্ট গ্রুপ। সে ক্ষেত্রে আম্পায়ারদের তদারকিতে এটা করা হবে।

অস্ট্রেলিয়াতে শেষ বার কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ১৩ মার্চ। অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের সেই এক দিনের ম্যাচ সিডনিতে হয়েছিল ফাঁকা গ্যালারিতে। এরপর দুই দেশের বোর্ড করোনাভাইরাসের কারণে সিরিজের বাকি দুই ওয়ানডে বাতিল করার সিদ্ধান্ত নেয়।

তখন থেকে ক্রিকেটাররা বলতে গেলে ঘরবন্দী। বিশ্ব জুড়েই এখন বন্ধ রয়েছে ক্রিকেট। ডারউইন অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট প্রতিযোগিতা শুরুর সিদ্ধান্ত এ কারণে বেশ সাড়া ফেলেছে। ম্যাচগুলো অবশ্য ফাঁকা গ্যালারিতে হবে কি না তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ক্লাবগুলোকে বলা হয়েছে কোভিড-১৯ থেকে বাঁচার জন্য সম্পূর্ণ ব্যবস্থা নিতে। কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা প্রতিযোগিতা শুরুর আগে নর্দার্ন টেরিটরি গভর্নমেন্টের কাছে জানাতে বলা হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়াও সমস্ত দিক তদারকি করছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য