,

গার্দিওয়ালা ব্রাজিলের কোচ হবেন!

news-image

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপে শেষ ষেলো থেকে আর্জেন্টিনা বিদায় নেওয়ার পরে গুঞ্জনটা উঠেছিল। আর্জেন্টিনার কোচ হচ্ছেন বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক এবং ম্যানসিটির বর্তমান কোচ পেপ গার্দিওয়ালা। কিন্তু আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লোদিয়া তাপিয়া সেটা নাকোচ করে দেন। গার্দিওয়ালাকে তাদের পছন্দ হলেও তার মতো একজনের বেতন দিয়ে রাখার সামর্থ অ্যাসোসিয়েশনের নেই বলে জানিয়ে দেন।

এবার পেপ গার্দিওয়ালাকে নিয়ে গুঞ্জন ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হতে চান তিনি। ব্রাজিলকে জেতাতে চান আরেকটি বিশ্বকাপ। ব্রাজিল না-কি খুবই পছন্দ পেপের। তিনি যে ক্লাবেই যান ব্রাজিল ফুটবলারদের কদর করেন। কারণ ব্রাজিলে আছে ভিন্ন ধরণের প্রতিভা। যেকোন লিগের সঙ্গে যেকোন ছকে মানিয়ে নিতেও ব্রাজিলিয়ানদের ‍জুড়ি নেই।

গ্লোবোস্পোর্টসকে গার্দিওয়ালার অধীনে সহকারী কোচ হিসেবে কাজ করা ডমিনিক টরেন্টো বলেন, ‘ব্রাজিল দলকে সঠিকভাবে কোচিং করাতে পারবেন গার্দিওয়ালা। তাদের খেলায় উন্নতিও আনতে পারবেন। তিনি যেকোন ধরণের শীর্ষ পর্যায়ের দলের দায়িত্ব নিতে প্রস্তুত। কারণ তিনি জানেন, শীর্ষ মানের ফুটবলার ছাড়া কিছুই জেতা যাবে না। ব্রাজিলিয়ান ফুটবলারদের আলাদা কদর করেন পেপ। কারণ ভিন্ন ভিন্ন প্রতিভা পাওয়া যায় সেখানে।’

পেপের সঙ্গে ম্যানসিটির চুক্তি আছে আরও এক মৌসুম। মুখে পেপ কিছু না বললেও, সিটির সঙ্গে স্প্যানিশ এই কোচ চুক্তি নবায়ন করবেন না বলেই খবর। তার অন্যতম কারণ, ইউরোপের শীর্ষ পর্যায়ের লিগ থেকে নিষেধাজ্ঞা পেয়েছে ম্যানসিটি। যদিও ওই নিষেধাজ্ঞা বাতিল চেয়ে লড়ছে ম্যানসিটি।

গার্দিওয়ালার ব্রাজিলের কোচ হওয়ার আগ্রহ ছিল। ইএসপিএনের কাছে এমনই দাবি করেছেন বার্সেলোনার সাবেক রাইট ব্যাক দানি আলভেজ। পেপের অধীনে খেলা ডিফেন্ডারের মতে, ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপে সেলেকাওদের দায়িত্ব নিতে চেয়েছিলেন গার্দিওয়ালা, ‘পেপ বলেছিলেন, তিনি ব্রাজিলকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে চান। তার জন্য পেপের হাতে ঝরঝরে একটা পরিকল্পনাও ছিল। কিন্তু ব্রাজিলের ফুটবল ফেডারেশন তাতে রাজি হয়নি। কারণ ব্রাজিলিয়ানরা দেশের বাইরের কোচ গ্রহণ করবে কি-না তা নিয়ে সংশয় ছিল তাদের।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য