,

মাঠে গড়াল ফুটবল : বুরুশিয়ার বড় জয়

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের আতঙ্ক কাটিয়ে মাঠে গড়িয়েছে ফুটবল। জার্মানিতে পুনরায় ২০১৯-২০২০ মৌসুমের লিগ বুন্দেসলিগার ম্যাচে মুখোমুখি হয় একই শহরের দুই প্রতিপক্ষ বুরুশিয়া ডর্টমুন্ড ও শালকে। ডার্বি খেলতে নেমেই প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে শালকে। গ্যালারিতে সমর্থকদের গগনবিদারি উল্লাস ছিল না, তবুও মাঠের খেলায় ছেদ পড়েনি হ্যালান্ডদের।

বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যা ৭টায় সিগনাল ইদুনা পার্কে শুরু হওয়া এই ম্যাচে বুরুশিয়ার হয়ে প্রথম গোলটি করেন হাল্যান্ড। ম্যাচের ২৯ মিনিটের সময় শালকের রক্ষণভেদ করে জাল স্পর্শ করে তার দুর্দান্ত শট। এরপর আর পেছনে তাকাতে হয়নি; চার গোলের বড় ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে বুরুশিয়া।

ম্যাচে জোড়া গোল করেন গুরেইরো। রেফারি প্রথমার্ধের বাঁশি বাজানোর আগে ৪৫ মিনিটের সময় গুরেইরো দ্বিতীয়বারের মতো বল জড়ান শাল্কের জালে।

বিরতি থেকে আসার তিন মিনিট না যেতেই এবার গোল দিয়ে দলকে এগিয়ে দেন থোরাং হ্যাজার্ড। ৬৩ মিনিটের সময় আবারো গোল দিয়ে দলের হয়ে এক হালি পূর্ণ করেন গুরেইরো। তিনি জোড়া গোল করেন।

প্রায় ৮১ হাজার দর্শক ক্ষমতা সম্পন্ন ইদুনা পার্ক যেন ছিল জনশূন্য কোনো দ্বীপ। আগে খেলা হলেই যেখানে দেখা দিতো দর্শকদের গগনবিদারী হাঁকডাক, গোলের পর উৎসব; আজ সেখানে কিছুই ছিল না। হাল্যান্ড-হ্যাজার্ডরা ঠিকই গোল করেছেন; কিন্তু আজ তাদের সমর্থন দেওয়ার মতো কেউ ছিল না। তবে অনলাইনে কিংবা টিভি পর্দায় চোখ ছিলো কোটি দর্শকের।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য