,

স্বাস্থ্যবিধি না মানায় নবীনগরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : নবীনগরে শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় না রেখে কেনাকাটা করায় ক্রেতা ও বিক্রেতা উভয়কেই ৫২,৫০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

আজ (১৫/০৫) পৌরসদর বাজারে যৌথভাবে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইকবাল হাসান।

সরকারি নির্দেশ মোতাবেক ১০ মে থেকে দোকানপাট খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হলেও নবীনগরে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি এবং বাজার কমিটিসহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মিলিত সিদ্ধান্তে দোকান বন্ধ রাখা হয়। কিন্তু বাজারের সাধারণ ব্যবসায়ীদের চাপে এই সিদ্ধান্ত পরিবর্তন করে দোকান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। এই অবস্থায় মানা হচ্ছে না সামাজিক ও শরিরিক দুরুত্ব।

আজ বৈরী আবহাওয়া উপেক্ষা করে সাধারণ জনগণ নবীনগর সদরের সালাম রোড এবং সমবায় মার্কেটের বিপণী বিতানগুলোতে ঈদের কেনাকাটায় সামাজিক দূরত্ব বজায় না রেখে দোকানগুলোতে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ে। এ সময় একাধিক দোকানে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মানায় মালিক ও ক্রেতাদেরকে মোট ৫২ হাজার ৫শত টাকা জরিমানা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, আজ আমরা বাজারের দোকান গুলোতে কেনা কাটার সময় স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব না মানায় দোকান মালিক ও ক্রেতাদের আর্থিক জরিমানা করেছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য