,

বিশ্ব অর্থনীতির ৯ লাখ কোটি ডলার ক্ষতি হবে : এডিবি

news-image

নিউজ ডেস্ক : এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) জানিয়েছে, করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতির প্রায় ৯ লাখ কোটি ডলার পর্যন্ত ক্ষতি হতে পারে।

শুক্রবার বিশ্ব অর্থনীতি নিয়ে প্রকাশিত পটেনশিয়াল ইকোনমিক ইমপ্যাক্ট অব কভিড-১৯’র সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি শীর্ষক প্রতিবেদনে নতুন এই পূর্বাভাস দিয়েছে এডিবি।

গত মাসের পূর্বাভাসে নতুন করোনাভাইরাসের কারণে বৈশ্বিক অর্থনীতির ক্ষতি ৪.১ ট্রিলিয়ন ডলার হতে পারে বলে জানানো হয়েছিল।

সম্ভাব্য ক্ষতির নতুন অংক গতমাসে এডিবির করা পূর্বাভাসের দ্বিগুণেরও বেশি এবং বিশ্বের মোট উৎপাদনের ৬ দশমিক ৪ থেকে ৯ দশমিক ৭ শতাংশের সমান।

এডিবির অনুমান, ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় বিশ্বের বিভিন্ন অঞ্চলে যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যের উপর বিধিনিষেধ ছয় মাস পর্যন্ত বহাল থাকলে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ৮.৮ ট্রিলিয়ন ডলারে দাঁড়াতে পারে। আর বিধিনিষেধ তিন মাস থাকলে ক্ষতির পরিমাণ দাঁড়াবে সর্বোচ্চ ৫.৮ ট্রিলিয়ন ডলারে।

এডিবির মতে, দক্ষিণ এশিয়ার মোট দেশজ উৎপাদনে (জিডিপি) করোনাজনিত ক্ষতির পরিমাণ দাঁড়াবে ১৪ হাজার ২০০ কোটি থেকে ২১ হাজার ৮০০ কোটি ডলারের মতো। বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান প্রভৃতি দেশে করোনা মোকাবিলায় কঠোর বিধিনিষেধের কারণে সার্বিকভাবে এবার দক্ষিণ এশিয়ার জিডিপি ৩ দশমিক ৯ শতাংশ থেকে ৬ শতাংশ কমবে।

এডিবির প্রধান অর্থনীতিবিদ ইয়াসুয়াকি সাওয়াদা বলেন, ‘নতুন পূর্বাভাস থেকে বিশ্ব অর্থনীতিতে কভিড-১৯ বা করোনাভাইরাসের ভয়াবহ প্রভাবের একটি চিত্র উঠে এসেছে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য