,

বাড়ছে অনিদ্রা, বাড়ছে উদ্বেগ

news-image

বেরোবি প্রতিনিধি : করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আতঙ্কে সাধারণ জনগণ, শ্রমজীবী ও সেবা দানকারী ব্যক্তি এবং অন্যান্য রোগাক্রান্ত মানুষের মনস্তত্ত্বে ক্ষতিকর প্রভাব ফেলছে। ফলে মানুষের মধ্যে দেখা দিয়েছে অনিদ্রা, বিরক্তি, আতঙ্ক, নেতিবাচক চিন্তা। যা তাদের এবং আশপাশের মানসিক অবস্থার ওপর ব্যাপক প্রভাব ফেলছে।

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ড. ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এবং স্কুল অব সায়েন্স অ্যান্ড হেলথ, ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগে এক জরিপে এ তথ্য উঠে আসে।

অনলাইন প্ল্যাটফর্ম ব্যাবহার করে তারা এ জরিপ চালায়।চলতি বছরে এপ্রিলে বাংলাদেশে লকডাউন চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে তারা এ জরিপ পরিচালনা করে।এতে দশ হাজার নয় শ জনের ওপর তারা জরিপ চালায়। যাদের মধ্যে পুরুষ ছিল ৪৯ দশমিক এক, নারী পঞ্চাশ দশমিক চার এবং অন্যান্য আরো দশমিক পাঁচ শতাংশ। এদের ৬১ দশমিক ছয় শতাংশের বয়স ১৮-২৮ বছর এবং ৫৬ দশমিক চার শতাংশ উত্তরদাতা পূর্ণকালীন বা খণ্ডকালীন কাজে নিযুক্ত ছিলেন।বেশিরভাগ উত্তরদাতা ছিলেন ঢাকার বাসিন্দা।

সামগ্রিকভাবে দেখা গেছে, উত্তরদাতাদের ৮০ দশমিক দুই শতাংশ পরিবারের সঙ্গে থাকছেন। তাদের মতে সংকটকালে পরিবারের সঙ্গে থাকার কারণে তারা কিছুটা হলেও স্বস্তিতবোধ করছেন। উত্তরদাতার মধ্যে ১ হাজার ১৮৫ জন জানিয়েছেন তারা ইতিমধ্যে (কোভিড ১৯)পরীক্ষা করাতে সক্ষম হয়েছেন এবং ২৯ দশমিক দুই শতাংশ এ ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা উল্লেখ করেছেন।

গবেষণায় দেখা গেছে, উত্তরদাতাদের সাড়ে ৯১ শতাংশ এ মহামারী পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।তাদের মধ্যে প্রায় ৭৩ শতাংশ অনিদ্রায় ভুগছেন। ৭২ শতাংশ এ পরিস্থিতি নিয়ে বিরক্ত ও ক্ষুদ্ধ। সাড়ে ৬৩ শতাংশ ভবিষ্যৎ নিয়ে হতাশ ও শঙ্কিত। বেশিরভাগ উত্তরদাতা জানান, তাদের কাছে জীবন অর্থহীন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার সকালে বেরোবির ঢাকাস্থ লিয়াজো অফিসে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এসব এসব তথ্য তুলে ধরেন সমীক্ষার চিফ ইনভেস্টিগেটর এবং বেরোবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য