,

করোনা শনাক্ত আরো ৩ রোহিঙ্গা

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে আরো তিন রোহিঙ্গাসহ ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গত দু’দিনে এনিয়ে চার রোহিঙ্গা আক্রান্ত হলেন। কক্সবাজার জেলায় মোট করোনা রোগীর সংখ্যা এখন ১৫১।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া শুক্রবার বিকালে জানিয়েছেন, বৃহস্পতিবার কক্সবাজারের আট উপজেলা, ৩৪ রোহিঙ্গা ক্যাম্প, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা এবং চট্টগ্রামের লোহাগাড়া থেকে মোট ১৮৪ সন্দেহভাজন রোগীর নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করার পর ২৩ জনকে পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে।

নতুন শনাক্ত হওয়া রোগীর মধ্যে তিনজন রোহিঙ্গা। অন্যদের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় একজন, চকরিয়া উপজেলায় ১৫ জন, পেকুয়া উপজেলায় একজন এবং কুতুবদিয়া উপজেলায় একজন রয়েছে। অপর দুজন আগে শনাক্ত হওয়া ফলোআপ রিপোর্ট।

তবে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা হওয়া আক্রান্তের সংখ্যা ১৬৬। অন্যরা কক্সবাজার জেলার নিকটবর্তী বান্দরবান জেলার বাসিন্দা এবং চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়ার বাসিন্দা।

৪৪ দিনে মোট ৩৫৪৭ সন্দেহভাজন রোগীর করোনাভাইরাস পরীক্ষা করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য