,

ব্রাহ্মণবাড়িয়ায় পোল্ট্রি শিল্পে ধস

news-image

তৌহিদুর রহমান নিটল : চলমান করোনা পরিস্থিতিতে ধস নেমেছে ব্রাহ্মণবাড়িয়ার পোল্ট্রি শিল্পে। লকডাউনের মধ্যে ক্রেতা সংকটে উৎপাদিত ডিম সরবরাহ করতে না পেরে ও মোড়গ পরিচর্যার জন্য সময়মত প্রয়োজনীয় ভ্যাকসিন না পাওয়ায় তারা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন। এতে প্রতিটি খামারই মোটা অংকের আর্থিক লোকসানে পড়েছে। ক্ষতি কাটিয়ে উঠতে এবং খামার শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি সহায়তার দাবী জানিয়েছে খামারীরা।

তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল, বিজয়নগরসহ জেলার ৯টি উপজেলায় ছোট বড় দেড় হাজার পোল্ট্রি খামার রয়েছে। এর মধ্যে দেড়শতাধিক লেয়ার খামার ও ১ হাজার ৩শ ৫০টি বয়লার সহ হ্যাচারী খামার রয়েছে। এসব খামারে কর্মরত আছে কয়েক হাজারের বেশি শ্রমিক। করোনার প্রভাবে এ শিল্পটি বর্তমানে হুমকির মুখে ।

বিশেষ করে হ্যাচারী ও লেয়ার খামার শিল্পের ব্যবসায়ীদের এখন চরম দুর্দিন চলছে। করোনা সংকট এবং লক ডাউন থাকায় এ শিল্পের অর্থনৈতিক চাকা ভেঙ্গে পড়েছে। পরিবহন স্বল্পতা ও সময়মত ভ্যোকসিন সহ প্রয়োজনীয় উপকরণ না পাওয়ায় অনেক খামারের বেশীরভাগ মোরগ মারা গেছে। তাই মোটা অংকের আর্থিক ক্ষতির সম্মুখীন এ শিল্পের সাথে জড়িতরা। আর সময়মত বেতন না পাওয়ায় খামারে কাজ করা শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে আর্থিক সংকটে পড়েছে।

খামারীরা জানিয়েছেন চলমান লকডাউনের কারণে দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা না আসায় খামার গুলোতে মোড়গ ও ডিমের দাম উৎপাদন খরচের তুলনায় কমে এসেছে। এতে শ্রমিকদের বতেন পরিশোধসহ খামারের খরচ মেটাতে তারা হিমশিম খাচ্ছে। বেশ কয়েকজন খামার মালিক জানান, এমনিতেই খামার শিল্পটা ঝুঁকি পূন্য ব্যবসা। খাবার ও ঔষধের দাম প্রায়ই সময় বেড়ে যায়।

বর্তমানে করোনার লগডাউনের কারনে খাবার ও ঔষধপত্র আমাদের আনতে খুব কষ্ট হচ্ছে। এসবের অভাবে আমাদের অনেকের খামারে অনেক মোড়ক মারা গিয়েছে। তাই পরিস্থিতি স্বাভাবিক হলে এ শিল্পকে বাঁচাতে সহজ শর্তে ঋণসহ সরকারি সহায়তার দাবি জানায়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ. বি. এম সাইফুজ্জামান বলেন, করোনায় লগডাউনের কারনে ভ্যাকসিন ও খাবার আনতে পরিবহন সংকটের কারনে অনেক খামারীদের ক্ষতিগ্রস্থ হয়েছে। এ বিষয়ে প্রযোজনীয় সহায়তা দেয়ার জন্য উধ্বর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা