,

মুশফিকুর রহিমের ব্যাট অর্ধকোটিতে বিক্রি হলো

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের কারণে অসহায় মানুষদের আর্থিক সহায়তার জন্য দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাট নিলামে তুলেছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। গত শনিবার রাতে ব্যাটটি নিলামে তোলা হয়। ব্যাটটির ভিত্তিমূল্য ধরা হয় ৬ লাখ টাকা। বৃহস্পতিবার রাত পর্যন্ত চলে এই নিলাম। যাচাই-বাছাই শেষে শুক্রবার রাতে ঘোষণা করা হবে বিজয়ীর নাম।

ব্যাটটি নিলামে তোলা ‘স্পোর্টস ফর লাইভে’র ফেইসবুক পেজ থেকে বৃহস্পতিবার রাতে এক পোস্টে এ তথ্য জানানো হয়। একই পোস্ট নিজের ভেরিফাইড ফেইসবুক পেজ থেকে শেয়ার করে বিষয়টি জানিয়েছেন মুশফিকও। যেখানে বলা হয়েছে, দীর্ঘ অপেক্ষার নিলাম কার্যক্রম শেষ হলো এইমাত্র। যাচাই-বাছাই শেষে ১৫ই মে, ২০২০ (শুক্রবার ) রাত সাড়ে নয়টায় (৯:৩০) এক লাইভ অনুষ্ঠানে ‘স্পোর্টস ফর লাইফ’-এর নিলামের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। উক্ত লাইভ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্রিকেটার মুশফিকুর রহিম।

২০১৩ সালে শ্রীলংকার বিপক্ষে গল টেস্টে এই ‘এসএস’ ব্যাট দিয়ে ২০০ রান করেছিলেন মুশফিক। বাংলাদেশের পক্ষে টেস্টে যা প্রথম ডাবল সেঞ্চুরি। সম্প্রতি নিলামে উঠেছিল সাকিব আল হাসানের ব্যাটও। যে ব্যাট দিয়ে গত বিশ্বকাপে খেলেছিলেন সাকিব। ব্যাটটি ২০ লাখ টাকায় বিক্রি হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য