,

রংপুরে চার জেলায় সাত পুলিশসহ আরও ২২ জন আক্রাক্ত

news-image

রংপুর ব্যুরো : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে চার জেলার আরও ২২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তের মধ্যে শুধু রংপুর জেলার ই রয়েছে ১৭ জন। এছাড়া কুড়িগ্রামে ২, লালমনিরহাটে ২ এবং গাইবান্ধার জেলার ১ জন রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, রমেকের অনুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে রংপুরে অঞ্চলের চার জেলার ২২ জনের নমুনায় করোনা শনাক্তের পজেটিভ ফল এসেছে। এদের মধ্যে সাতজন পুলিশ ও তিন আনসার সদস্যসহ একজন চিকিৎসক রয়েছেন।

আক্রান্তরা হলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ২ আনসার সদস্য, রংপুর পুলিশ লাইন্সের ৬ পুলিশ সদস্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের ১ পুলিশ সদস্য, মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক আয়া (৩২), মিঠাপুকুর উপজেলার এক কন্যা শিশু (৪), রংপুর নগরীর গোমস্তপাড়ার এক যুবক (২০), নগরীর আদর্শপাড়ার একই পরিবারের এক যুবতী (২৬), এক কিশোরী (১৪), গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ির এক নারী (৪১), এক যুবক (২৯), কোলকোন্দ ইউনিয়নের এক পুরুষ (৩২) । এ নিয়ে রংপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭৪ জনে।

এছাড়াও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক (৩০), সদর হাসপাতালের এক কর্মচারী (৫২), কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার এক পুরুষ (৩১) ও এক যুবতী (২৩) এবং গাইবান্ধার সাঘাটা উপজেলার একজন আনসার সদস্য রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য