,

৪৮২ বাংলাদেশি ভারত থেকে দেশে ফিরলেন

news-image

নিউজ ডেস্ক : করোনা ভাইরাস সংক্রমণের কারণে ভারতে আটকে পড়া ৪৮২ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (১৪ মে) দিল্লি ও চেন্নাই থেকে তারা ঢাকায় পৌঁছেন। পরে দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দিল্লি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ১৪১ জন ও ইউএস বাংলার একটি বিশেষ ফ্লাইটে ১৬৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এছাড়া এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে ১৬৮ জন ফিরেছেন।

হাইকমিশন জানায়, গত তিন সপ্তাহে দিল্লি, চেন্নাই, মুম্বাই, কলকাতা ও বেঙ্গালুরু থেকে ২৫টি বিশেষ ফ্লাইটে ভারতে আটকে পড়া তিন হাজারেরও বেশি বাংলাদেশিকে দেশে ফেরানো হয়েছে। বাংলাদেশ ও ভারত উভয় সরকার আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে সহযোগিতা করছে।

১৪ মে ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরানোর তৃতীয় দফার বিশেষ ফ্লাইট শেষ হয়েছে। এখন ভারত থেকে আপাতত আর বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে না। তবে যাত্রী প্রাপ্তি সাপেক্ষে পরবর্তীকালে বিষয়টি বিবেচনা করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য