,

মশা প্রতিরোধে বিশেষ বরাদ্দ ৩০ কোটি ৬৩ লাখ

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ রোধ ও মশা নিধনে দেশের সিটি করপোরেশন এবং পৌরসভাগুলোকে ৩০ কোটি ৬৩ লাখ টাকা বিশেষ থোক বরাদ্দ দেওয়া হয়েছে।

এর মধ্যে ১২ সিটি করপোরেশনের জন্য ১৬ কোটি ৫০ লাখ এবং ৩২৮ পৌরসভার জন্য ১৪ কোটি ১৩ লাখ টাকা অবমুক্ত করে বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ থেকে অফিস আদেশ জারি করা হয়।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব এ কে এম মিজানুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, চলতি ২০১৯-২০ অর্থবছরের বাজেটের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ‘সিটি করপোরেশনের উন্নয়ন সহায়তা’ খাতে বরাদ্দকৃত অর্থের অনুমোদিত বিভাজন অনুযায়ী ‘বিশেষ থোক বরাদ্দ (মন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী)’ উপখাত থেকে ১২টি সিটি কর্পোরেশনের অনুকূলে ১৬ কোটি ৫০ লক্ষ টাকা প্রদান করা হলো।

এর মধ্যে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম এবং গাজীপুর সিটি কর্পোরেশনের জন্য ২ কোটি টাকা করে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জন্য ১ কোটি ৫০ লাখ এবং খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, কুমিল্লা, রংপুর ও ময়মনসিংহ সিটি করপোরেশনের জন্য এক কোটি টাকা বিশেষ থোক বরাদ্দ দেওয়া হয়।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে বলা হয়, প্রশাসনিক মন্ত্রণালয়/বিভাগকে প্রদত্ত ক্ষমতাবলে ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক উন্নয়ন বাজেটের ‘বিশেষ থোক’ উপখাত থেকে ডেঙ্গু ও কোভিড-১৯ মোকাবেলার নিমিত্তে জীবাণুনাশক ও সুরক্ষা সামগ্রী ক্রয়ে পৌরসভার

জন্য ১৪ কোটি ১৩ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হলো। এর মধ্যে জেলা সদরের ‘ক’ শ্রেণির পৌরসভার জন্য ৫ লাখ ৫০ হাজার টাকা, অন্যান্য ‘ক’ শ্রেণির পৌরসভার জন্য ৪ লাখ ২৫ হাজার, ‘খ’ শ্রেণির পৌরসভার জন্য ৪ লাখ এবং ‘গ’ শ্রেণির পৌরসভার জন্য ৩ লাখ ৫০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর বিভিন্ন খাতে অব্যবহৃত ও বেঁচে যাওয়া টাকা সমন্বয় করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অনুকূলে এর আগে স্থানীয় সরকার বিভাগ থেকে ২৫ মার্চ তারিখে ৩৩ কোটি ২ লাখ টাকা এবং ২৬ এপ্রিল তারিখে ৫২ কোটি ২৫ লাখ টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছিল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য