রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নিলামের ১০ লাখ টাকায় কী করবে চিরকুট?

news-image

নিজস্ব প্রতিবেদক : জনপ্রিয় ব্যান্ড চিরকুট সদস্যরা নিজেদের ব্যবহৃত কিছু সামগ্রী নিলামে তুলে ১০ লাখ টাকার তহবিল সংগ্রহ করেছেন। তারা জানান, এই টাকায় অসহায় ও অসচ্ছল মানুষের মুখে হাসি ফোটাবেন।

করোনা পরিস্থিতিতে সামনে রেখে বুধবার রাতে নিলামে তোলা হয় ব্যান্ডটির সদস্য সুমীর নথ, ইমনের মেন্ডোলিন আর পাভেলের ড্রামস কিট।

এই তিনটি জিনিসের ভিত্তিমূল্য ধরা হয় তিন লাখ টাকা। আর ১০ লাখ টাকায় নিলাম জিতে নেয় অস্ট্রেলিয়াপ্রবাসী জায়েদি সজীবের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান।

চিরকুট সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে নিলামের টাকায় প্রতি মাসে ১০ হাজার টাকা করে ২০ পরিবারের ৫ মাসের খাবারের জোগানের পরিকল্পনা করেছেন তারা।

করোনার তহবিল সংগ্রহের আয়োজন করছে অকশন ফর অ্যাকশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এর আগে সংগঠনটি হুমায়ুন ফরীদি, তাহসান ও সাকিব আল হাসানের প্রিয় জিনিস নিলামে তোলে।

https://www.facebook.com/Auction4ActionOFFICIAL/videos/2951508354903216/?t=1

এ জাতীয় আরও খবর

ফেসবুক অনেক ছোট রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী: বিটিআরসি চেয়ারম্যান

বিমানবন্দর এলাকা থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ

বিএনপি বারবার জনগণের কাছে ফিরে আসে: তথ্যমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা করছে সরকার

পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি

বন্যা পরিস্থিতি নজরে রাখছেন প্রধানমন্ত্রী, চলছে উদ্ধার-ত্রাণ কার্যক্রম

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৭ নির্দেশনা, বাতিল হতে পারে ছুটি

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জিততে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

বাবার দাফনের পর প্রথমবার বক্তব্য দিলেন মোজতবা খামেনি

গণভোটের রায় বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের