,

ব্রাহ্মণবাড়িয়ায় মেম্বারের বাড়ি থেকে ১৮ বস্তা চাল জব্দ, কারাদন্ড 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে সংরক্ষিত মহিলা মেম্বার নিলুফা আক্তারের বাড়ি থেকে ১৮ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার  বিকেলে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে ওই জনপ্রতিনিধির বাড়ি থেকে চালগুলো জব্দ করা হয়। এ ঘটনায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তিনি ওই গ্রামের আক্তার হোসেনের স্ত্রী।
বিজয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার জানান, গোপন সংবাদের খবর পেয়ে ইসলামপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য নিলুফা আক্তারের বাড়িতে অভিযান চালিয়ে চালগুলি জব্দ করা হয়েছে। পরে সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক বছরের কারাদণ্ড দেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য