,

নিলাম আয়োজকরা মাশরাফির সিদ্ধান্তের অপেক্ষায়

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটারদের মধ্যে প্রথম সাকিব আল হাসান তার ঐতিহাসিক ব্যাট নিলামে বিক্রি করে করোনাভাইরাসে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। এরপর থেকে একের পর এক ক্রিকেটার তাদের ঐতিহাসিক স্মারকগুলো নিলামে তুলছেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এ তালিকা থেকে বাদ যাননি সাবেক অধিনায়ক মাশরাফি মোর্ত্তজাও।

মাশরাফি তার দীর্ঘ ক্রিকেট জীবনের ১৬ বছরের কোনো এক সঙ্গীকে নিলামে তুলছেন বলে বেশ কদিন ধরেই প্রচার চালাচ্ছে আয়োজক সংস্থা অকশন ফর অ্যাকশন। কিন্তু কী উঠছে নিলামে? মাশরাফির কোনো জার্সি? প্রিয় কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস?

অকশন ফর অ্যাকশনের অন্যতম উদ্যোক্তা প্রীত রেজা দৈনিক আমাদের সময়কে মুঠোফোনে বলেন, ‘নিলামে মাশরাফি ভাইয়ের কী উঠবে এখনো ঠিক হয়নি। আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। তার সিদ্ধান্তের অপেক্ষায় আছি। উনি জানালেই আমরা জানিয়ে দেব। উনি বলার আগে আমাদের তো বলা ঠিক না।’

তবে কয়েকটি অনলাইন পোর্টাল সংবাদ প্রচার করছে মাশরাফি তার ব্রেসলেট নিলামে তুলছেন। এটা নিয়ে প্রীত রেজা বলেন, ‘কোথায় থেকে এসব জেনে করা হচ্ছে আমরা জানি না। আসলে নিলামে কী তোলা হবে মাশরাফি ভাই নিজেই এখনো নির্দিষ্ট করে বলেননি। আমরা আয়োজক সংস্থা, আমাদেরই তো আগে জানার কথা।’

অকশন ফর অ্যাকশন পথ চলা শুরু করেছে সাকিবের বিশ্বকাপের ঐতিহাসিক ব্যাট বিক্রি করে। তার ব্যাটটি বিক্রি হয় ২০ লাখ টাকায়। এরপর তাসকিন-সৌম্যর ব্যাট-বল বিক্রি হয় সাড়ে আট লাখ টাকায়। এরপর ক্রিকেটারদের অটোগ্রাফ সংবলিত একটি ব্যাট বিক্রি হয়েছে তিন লাখ টাকায়। ক্রীড়া জগত ছাড়াও সাংস্কৃতিক অঙ্গনের তারকারাও তাদের বিভিন্ন স্মারক নিলামে তুলছেন এই সংস্থা থেকে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য