রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে গুলি,  থানায় মামলা

news-image
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধি  : নবীনগর পৌর সদরের বিজয় পাড়ার একটি বাড়ির মালিকের কাছে চাঁদা দাবি করে, না পেয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা মধ্যরাতে ওই বাড়িতে একাধিক গুলি ছোঁড়ার ঘটনার কয়েক মাসের মধ্যেই আবারো পৌর সদরের বাদ্ধকর পাড়ার এক বাড়িতে ঢুকে মুখোশপড়া অস্ত্রধারী দুই যুবক ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত ওই চাঁদা না পেয়ে প্রকাশ্যে দুই রাউন্ড গুলি ছোঁড়ে।
ছোঁড়াকৃত গুলি দুটি ঘরে থাকা টিভিতে পড়ায় কোন মানুষ আঘাত প্রাপ্ত হননি। ঘরের
লোকজনের আত্মচিৎকারে অস্ত্রধারী সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে ১৫ লাখ টাকা নিতে আবারো
আসবে বলে বাড়ির মালিককে হুমকি দিয়ে গেছে ওই সন্ত্রাসীরা।এ ঘটনার পর ওই বাড়ির লোকজন চরম আতঙ্কে রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে বাড়ির মালিক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। নবীনগর বাজারের ‘মার্সেল
এক্সক্লুসিভ’র স্থানীয় ডিলার রফিকুল ইসলামের বাসায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।জানা যায়, গত ৯ মে রফিকুল ইসলামের মুঠোফোনে নিজেকে ‘ছোটন’ পরিচয় দিয়ে একজন ব্যক্তি মালয়েশিয়া থেকে বলছি উল্লেখ করে বলেন, নবীনগরের একাধিক বড় বড় আলোচিত সন্ত্রাসী ঘটনা আমিই ঘটিয়েছি। বর্তমানে করোনা পরিস্থিতির কারণে অর্থ সংকটে পড়ায় এখন আমার ১৫ লাখ টাকা লাগবে। আমার (ছোটন) দুই ক্যাডার আসলে তাদের কাছে যেন টাকাটা দিয়ে দিবা।
ঠিক এর তিনদিন পর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইফতারির সময় মুখে মাস্ক পরা দুই যুবক এসে
রফিকুলকে বলে, ‘ছোটন ভাই আমাদেরকে পাঠিয়েছেন। ১৫ লাখ টাকা জলদি দিয়ে দেন। এসময় রফিকুল ইসলামের কাছে এত টাকা নেই বলতেই দুই যুবক কোমড় থেকে পিস্তল বের করে রফিকুল ইসলামের কপালে তাক করে, এসময় পরিবারের লোকজন চিৎকার দিলে, দুই অস্ত্রধারী যুবক তৎক্ষণাত দুটি গুলি করে যা ঘরে থাকা টিভিতে গিয়ে লাগে। এরপর তারা পালিয়ে যায়।
নবীনগর বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, গুলি করে যাওয়ার সময় তাদের ১৫ লাখ টাকা নিতে আবারও আসবেন বলে হুমকি দিয়ে গেছে। আর এসব বিষয় আমি যদি থানা পুলিশকে জানাই, তাহলে আমাকেও প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। বর্তমানে আমি আমার পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীণতায় আছি।
নবীনগর থানার অফিসার ইনচার্জ রনোজিত রায় বলেন, ঘটনাটি শুনে আমি ও আমার সার্কেল
মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করি। এ বিষয়ে নবীনগর একটি মামলা হয়েছে। অভিযুক্তদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে ।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু