,

ব্রাহ্মণবাড়িয়ায় আশা‘র উদ্যোগে ২৩‘শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : করো পরিস্থিতি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সারাব্যাপী আশা‘র ১২ কোটি টাকার খাদ্য সহায়তার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় ১ হাজার ৩‘শ কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে জেলা প্রশাসনের মাধ্যমে ত্রান বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। আজ বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহাম্মদ ষ্টেডিয়ামে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মেহেদী হাসান,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার,আশার হবিগঞ্জ ডিভিশনাল ম্যানেজার মো: সাজিদুল ইসলাম চৌধুরী,আশার ডিস্ট্রিক ম্যানেজার গোলাম মোস্তুফাসহ রিজিওনাল ম্যানেজার,ব্রাঞ্চ ম্যানেজার ও লোন অফিসারগন উপস্থিত ছিলেন। ত্রাণ সহায়তায় মধ্যে ছিল ১০ কেজি চাল,২ কেজি আলু,১ লিটার তেল,২ কেজি মসুর ডাল ও ১ কেজি লবন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও পরিস্থিতি মোকাবেলার জন্য এই ত্রাণ বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন আশার ডিভিশনাল ম্যানেজার মো: সাজিদুল ইসলাম চৌধুরী। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ার ৯ উপজেলায় ২ হাজার ৩‘শ পরিবারকে খাদ্য সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে খাদ্য সহায়তার প্যাকেট হস্তান্তর করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য