,

তাপস শনিবার মেয়রের চেয়ারে বসবেন

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রথমবা‌রের মত ঢাকা দক্ষিণ সিটি ক‌র্পো‌রেশনে মেয়রের চেয়া‌রে বস‌তে যাচ্ছেন শেখ ফজলে নূর তাপস। গত ২৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা মিলনায়তনে মেয়র হি‌সে‌বে শপথ নিলেও আগামী শ‌নিবার মেয়রের চেয়ারে বসবেন তিনি।

এ বিষয়ে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ব্যক্তিগত মিডিয়া কো-অর্ডিনেটর তারেক শিকদার জানান, বিশ্ব মহামারির পরিবর্ধিত পরিস্থিতিতে আগামী ১৬ মে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব নিতে যাচ্ছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। নগরবাসীর সেবা দানের জন্য তার নির্বাচনী ইসতেহারে যে বিষয়গুলো উল্লেখ করেছেন সেগুলোসহ বর্তমান পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় সে বিষয়টি নিয়ে পরিকল্পনা প্রণয়ন করছেন। এসব বিষয় নিয়ে তিনি বেশ কিছু দিন ধরে কাজ করছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি তার কার্যাবলী শুরু করবেন।

এর আগে গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ডিএসসিসি নির্বাচন। নির্বাচনী ইশতেহারে ঐতিহ্য রক্ষা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসনের ঢাকা এবং উন্নত ঢাকা গড়ার প্রতিশ্রুত দেন তিনি। বিভিন্ন নির্বাচনী সভায় তিনি জোরালোভাবে এই ৫ প্রতিশ্রুতির কথা বারবার উল্লেখ করেছেন।

এদিকে বুধবার বেলা ১২টা ৪৫ মিনিটে দ্বিতীয় মেয়াদে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মো. আতিকুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য