,

জুপ অ্যাপে তরুণ-তরুণীর বিয়ে

news-image

অনলাইন ডেস্ক : বর-কনের ইচ্ছে ছিল বিয়ে করবেন ২৫ শে বৈশাখ। তাই মহামারি করোনাভাইরাসের কারণে ভারতে চলমান লকডাউনে মালাবদল ও সিঁদুরদানের অনুপস্থিতিতেই বিয়ে সেরেছেন তরুণ-তরুণী।

এই দম্পতির ইচ্ছা অনুযায়ী ২৫ বৈশাখে বিয়ের পুরোটাই সম্পন্ন হয়েছে জুম অ্যাপে। অনলাইনে বিয়ে হওয়া এ দম্পতি হলেন- ভারতের মধ্যগ্রামের বিশ্বজিৎ রায় আর বনগাঁর শ্রাবন্তী মজুমদার।

বিশ্বজিতের বাবা পুরোহিত নিয়ে নিজ বাড়িতেই সারা দিন না খেয়ে রাত ৮টার শুভক্ষণে ছেলের বিয়ে দিতে বসেন ২৫ শে বৈশাখ। অন্যদিকে হবু বরের পছন্দের লাল-হলদেটে ঢাকাই শাড়ি পরে বনগাঁ থেকে মা আর দাদাকে পাশে নিয়ে বসেছিলেন শ্রাবন্তী।

আর গুরুগ্রামে একা নেহাতই একটা স্যান্ডো গেঞ্জি চড়িয়ে টোপর ছাড়াই বিয়ে করতে বসেছিলেন বিশ্বজিৎ। বৈদিক মন্ত্র উচ্চারিত হলো। বর আর বউ বুকে হাত দিয়ে মন্ত্র পড়লেন। অ্যাপের মাধ্যমে একসাথ হয়ে করে ফেললেন বিয়ে।

এ বিষয়ে বিশ্বজিৎ বলেন, ‘আমি তো ভেবেছিলাম যা হয় হোক, গাড়ি নিয়ে কলকাতা যাব! এত দিনের প্ল্যান! আমাদের বিয়ে হবে না? খুব আপসেট হয়ে গিয়েছিলাম। এখনো তো বাড়ি বুকিংয়ের টাকা ফেরত পাইনি। শেষে ভাবলাম, সব কাজ এখন টেকনোলজির মাধ্যমে হচ্ছে, বিয়ে কেন হবে না? যেমন কথা তেমনই কাজ। শ্রাবন্তীর বাড়ি থেকেও সকলে রাজি! অফিসের কাজ নয়। এ বার জুমেই বিয়ে হলো পঁচিশে বৈশাখ।’

অন্য দিকে শ্রাবন্তীকে আগেই জুমের লিঙ্ক পাঠিয়ে রেখেছিলেন তার হবু স্বামী। শ্রাবন্তী বলেন, ‘প্রথমে ভেবেছিলাম, জীবনের এমন একটা কাজ শেষে জুমে করতে হবে? পরে মন বদলাই বিশ্বজিতের ইচ্ছেতেই। জুমে বিয়ে করতে রাজি হই। ওর খুব ইচ্ছে ছিল, লাল আর হলদে পাড়ের শাড়ি পরে ওর সামনে আসি। বাড়িতে ওই রকম একটা নতুন শাড়িই ছিল, সেটা পরেই বসলাম।’

তবে বিয়ে হলেও এখনো দুজনের দেখা হয়নি। স্বামী-স্ত্রী লকডাউনে এখনো ভিন্ন জায়গায় অবস্থান করছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা