,

দেশে করোনায় একদিনে শনাক্ত-মৃত্যুর রেকর্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত ও মৃত্যুর সব রেকর্ড ভাঙল। নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ১৬২ জন এবং মারা গেছে ১৯ জন। সুস্থ হয়েছে ২১৪ জন।

আজ বুধবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৪১টি ল্যাব থেকে ৭ হাজার ৮৬২টি। পূর্বের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৯০০টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি এ পর্যন্ত সর্বাধিক ১ হাজার ১৬২ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১৭ হাজার ৮২২ জন।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৩ হাজার ৩৬১ জন। গত ২৪ ঘণ্টায় সর্বাধিক মৃত্যুবরণ করেছে ১৯ জন। মোট মারা গেছে ২৬৯ জন। ১৯ জনের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী ৭ জন।’

‘ঢাকা শহরের হাসপাতালগুলোতে ১৩ জন মৃত্যুবরণ করেছে। ১৩ জনের মধ্যে সবারই ঠিকানা ঢাকা। তবে ১ জনের ঠিকানা পাবনার। নারায়ণগঞ্জে ১ জন, মুন্সিগঞ্জে ১ জন। খুলনা বিভাগের ১ জন, তিনি নড়াইলের। চট্টগ্রাম বিভাগের ৩ জন। এর মধ্যে চট্টগ্রামের ২ জন এবং কুমিল্লার ১ জন’ আরও জানান তিনি।

এর আগে মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৯৬৯ জন, মৃত্যু হয় ১১ জনের। তার আগের দিন সোমবার শনাক্ত হয় ১ হাজার ৩৪ জন, মারা যায় ১১ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা