রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে করোনামুক্ত ১০ জন

news-image

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জে করোনাভাইরাস (কোভিড-১৯) জয় করে বাড়ি ফিরে গেছেন ১০ ব্যক্তি।

সোমবার (১১ মে) দুপুর ১টার দিকে সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ড থেকে তাদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়েছে।

ডেপুটি সিভিল সার্জান ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, জেলায় এ পর্যন্ত ৯৫ জন করোনায় আক্রান্ত হন। এর মাঝে সুস্থ হয়েছেন ১১ জন, মারা গেছে এক শিশু। আক্রান্তদের মধ্যে প্রশাসক, ম্যাজিস্ট্রেট, চিকিৎসক, নার্সসহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা কর্মচারি রয়েছেন।

রোববার (১০ মে) রাতে ১০ জনের রিপোর্ট পুনরায় নেগেটিভ আসে। তবে সোমবার দুপুরে তাদের আনুষ্ঠানিকভাবে হাসপাতাল থেকে বিদায় দেয়া হয়। এ নিয়ে ১১ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। তারা হচ্ছেন- বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের অপু দাস, যাত্রাপাশা মীর মহল্লার উজ্জ্বল মিয়া ও আক্কাস আলী, ইকরাম নোয়াবাদ গ্রামের অধির দাস, যাত্রাপাশা বানেশ্বর পাড়ার সুমন মিয়া, বাহুবলের দক্ষিণ দৌলতপুরের অলি মিয়া, লাখাইয়ের বাবুল মিয়া, চুনারুঘাটের আবদুল মালেক, আজমিরীগঞ্জের বিরাট গ্রামের জালাল মিয়া ও নারায়ণগঞ্জের নোয়াঘটি এলাকার সুমন হাওলাদার।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সিনিয়র সহকারী কমিশনার মাসুদ রানা নগদ ৫ হাজার টাকা ও বিভিন্ন ধরনের ফল ভর্তি একটি করে ঝুড়ি করোনা জয়ী প্রত্যেকের হাতে তুলে দেন। এ সময় তিনি বাড়িতে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দেন তাদের।

বিদায়কাল জেলা প্রশাসকের পক্ষ থেকে সিনিয়র সহকারী কমিশনার মাসুদ রানা ছাড়াও এনডিসি প্রতীক মণ্ডল, সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. আশরাফ উদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম আরা ও ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু