,

দশ মিনিটের ঝড়ে উড়ে গেল সব স্বপ্ন

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ১০ মিনিটের কালবৈশাখী ঝড়ে ১২ হাজার মুরগী মারা গেছে। এতে স্বপ্নভঙ্গ হয়েছে দুই বন্ধুর। অনেক স্বপ্ন ছিল তাদের মুরগীর খামার ও মাছ চাষ করে স্বাবলম্বী হওয়ার। পরিবার নিয়ে ভালভাবে বাঁচার ও ছেলেমেয়েদের লেখাপাড়া শিখিয়ে সমাজে প্রতিষ্ঠিত করার।

তবে শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ১০ মিনিটের ঝড়ে তাদের সেই স্বপ্ন নিমিষেই ভেঙ্গে চুরমার হয়ে যায়। উপজেলার সাহাপুর ইউনিয়নের বৈরাগীটোল গ্রামের হারাধন পোদ্দার ও কৌশিক বাইনের মৎস্য ও পোল্ট্রি খামারের ছয়টি শেড ও ছয়টি খাবার রাখার ঘর তছনছ হয়ে আশপাশের এলাকার ধান ক্ষেতে উড়ে যায়। মারা যায় খামারের সাড়ে ১২ হাজার মুরগী। যেসব মুরগী পরদিনই বিক্রি করার কথা ছিল। সব মিলিয়ে তাদের অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

খামারী হারাধন পোদ্দার ও কৌশিক বাইন জানান, আমরা দু’জনে আমাদের এলাকার বৈরাগীটোল গ্রামে ৩২ বিঘা জমি বছরে তিন লাখ টাকা চুক্তিতে লিজ নিয়ে প্রতিটি তিন লাখ টাকা ব্যয়ের আটটি শেড ও প্রতিটি দেড় লাখ টাকা ব্যয়ে আটটি খাবার রাখার ঘর তৈরি করি। এখানে তিন বছর ধরে পোলিট্র ও মাছের ব্যবসা করে আসছি।

তারা জানান, আমাদের স্বপ্ন ছিল স্বাবলম্বী হব। পরিবার নিয়ে ভালোভাবে বাঁচব। ছেলেমেয়েদের লেখাপাড়া শিখিয়ে সমাজে প্রতিষ্ঠিত হব।

কিন্তু শনিবার সন্ধ্যায় ১০ মিনিটের কালবৈশাখী ঝড়ে আমাদের সে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। আমরা ব্র্যাক ও অগ্রণী ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছি। তা কীভাবে পরিশোধ করব, এ খামার আবার কীভাবে দাঁড় করাব- এনিয়ে দুঃশ্চিন্তায় আছি। আমরা সরকারের কাছে দাবি জানাই যাতে সরকার পোল্ট্রি শিল্প বাচাঁতে আমাদের পাশে দাঁড়ায়।

গোপালগঞ্জ সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার বলেছেন, আমি সাহাপুর ইউনিয়নের বৈরাগীটোলের হারাধন পোদ্দার ও কৌশিক বাইনের খামারটি পরিদর্শন করেছি। খামারটির ছয়টি শেড, খাবার রাখার ছয়টি ঘর উড়ে গেছে। প্রায় সাড়ে ১২ হাজার মুরগী মারা গেছে। তাদের অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা বিষয়টি আমাদের কর্তৃপক্ষকে জানাব। আমরা ক্ষতিগ্রস্ত খামারীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।

গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মো. সাদিকুর রহমান বলেছেন, বিষয়টি আমি শুনেছি। সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে সচিত্র প্রতিবেদন দিতে। এরপর আমরা ক্ষতিগ্রস্ত খামারটির ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য