,

করোনা মোকাবিলায় এডিবির সঙ্গে ৫০ কোটি ডলারের ঋণচুক্তি সই

news-image

নিউজ ডেস্ক : করোনভাইরাসের সংক্রমণ মোকাবিলায় বাংলাদেশের জন্য বাজেট সহায়তা হিসেবে অনুমোদিত ৫০ কোটি ডলার ঋণের বিষয়ে এশিয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে সরকারের একটি চুক্তি সই হয়েছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী এই ঋণের পরিমাণ ৪ হাজার ২৫০ কোটি টাকা।

গত ৭ মে ম্যানিলাতে এডিবির পরিচালনা পর্ষদ এই ঋণ অনুমোদন করে। সোমবার এডিবি এবং সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মধ্যে এই ঋণচুক্তি সই হয়। ইআরডির সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ চুক্তিতে সই করেন। এডিবির বাংলাদেশ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মনমোহন প্রকাশ বলেন, এই সহায়তা জীবন ও জীবিকার জন্য, যা বাংলাদেশের জন্য এই মুহূর্তে খুবই প্রয়োজন। মাত্র ১ মাসের মধ্যে এই ঋণের পুরো প্রক্রিয়া শেষ করা হয়েছে। বাংলাদেশ খুব দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারায় ফিরে যেতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এডিবির এই ঋণ কভিড-১৯ এর অর্থনৈতিক ও সামাজিক প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নে ব্যবহার করা হবে। প্রায় দেড় কোটির বেশি দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ এর মাধ্যমে উপকৃত হবেন। এই ঋণের অর্থে অন্তত ২০ লাখ দরিদ্র পরিবার ২ হাজার টাকা করে নগদ সহায়তা পাবে। তৈরি পোশাকখাতের শ্রমিকদের বেতন-ভাতা দিতে গঠিত প্রণোদনা তহবিলে এডিবির এই ঋণ কাজে লাগানো হবে।

এর আগে গত ৩০ এপ্রিল ১০ কোটি ডলার ঋণ অনুমোদন করে এডিবি। ‘কভিড-১৯ প্রতিরোধে জরুরি সাড়া’ প্রকল্পের আওতায় এই ঋণ নেওয়া হচ্ছে, যা ১৭টি মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ এবং আইসোলেশন ইউনিটের উন্নয়নসহ কিছু জরুরি কেনাকাটায় ব্যবহার করা হবে।

করোনার সংক্রমণ শুরু হওয়ার পর গত ২৭ মার্চ জরুরি স্বাস্থ্যসেবা সামগ্রী কিনতে বাংলাদেশকে ৩ লাখ ডলার অনুদান অনুমোদন দেয় এডিবি। এরপর ১ এপ্রিল স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের প্রশিক্ষণার্থীদের ঝরে পড়া ঠেকাতে ১৩ লাখ ডলার আর্থিক সহায়তা অনুমোদন করে প্রতিষ্ঠানটি।

স্বাস্থ্য ও অর্থনীতিতে করোনা মহামারির প্রভাব মোকাবিলায় এডিবির আর্থিক সহায়তা প্যাকেজের আকার ২০ বিলিয়ন বা ২ হাজার কোটি ডলার। বাংলাদেশ এডিবির এই কোভিড-১৯ প্যাকেজ থেকে ১০০ কোটি ডলারের বেশি সহায়তা চেয়েছিল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য