বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুশফিকুর রহিমের ব্যাটের দাম বেড়ে চলেছে

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের কারণে উদ্ভূত সংকটময় পরিস্থিতি মোকাবিলায় শুরু থেকেই সরব ভূমিকা পালন করছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিভুক্ত ১৭ জন এবং সাম্প্রতিক সময়ে জাতীয় দলে খেলা আরও ১০ জন মিলে করোনা ফান্ডে দান করেছেন ৩০ লাখ টাকার বেশি। সম্মিলিতভাবে এই সাহায্য করার বাইরেও দলের প্রায় সব ক্রিকেটারই নিজেদের মতো করে স্বাধ্যমতো সাহায্য করছেন অসহায় মানুষদের। কেউ কেউ খাবার ও প্রয়োজনীয় সামগ্রী দিচ্ছেন অভাবীদের হাতে, কেউ আবার সুরক্ষা সরঞ্জাম দিচ্ছেন বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে।

সে ধারাবাহিকতায় এবার নতুন এক উদ্যোগ নিয়েছেন ক্রিকেটাররা। খেলার কাজে ব্যবহৃত নিজেদের সরঞ্জামাদি নিলামে তুলবেন মুশফিকুর রহীম, তামিম ইকবালরা। সেখান থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই তারা ব্যয় করবেন একদম তৃণমূল পর্যায়ের মানুষদের জন্য।

তাই বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি মানবতার সেবায় উৎসর্গ করেছেন মুশফিকুর রহিম। আরও কয়েকটি ক্রিকেট সামগ্রী এই নিলামে তোলা হয়েছে। এরআগে সাকিব আল হাসানের ব্যাটসহ বেশ কয়েকটি নিলাম অনুষ্ঠিত হয়েছে। সবকটি নিলামই অনলাইনে কয়েক ঘণ্টা ধরে অনুষ্ঠিত হয়। কিন্তু মুশফিকের ব্যাটের নিলামটি ছয়দিন ধরে চলবে। শেষ হবে ১৪ মে রাত ১০ টায়। প্রথম দিনেই মুশির ব্যাটের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। সেটাও একটা ঘটনা বটে!

মুশফিকের ব্যাটের পাশাপাশি গতকাল রাতে ‘স্পোর্টস ফর লাইভ’ নিলামে তুলেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর জার্সি ও গ্লাভস এবং মোসাদ্দেক হোসেন ও নাঈম শেখের ব্যাট।

মোসাদ্দেকের ত্রিদেশীয় সিরিজ জয়ী ব্যাটের ভিত্তিমূল্য ৩ লাখ টাকা আর নাঈমের ব্যাটের মূল্য ধরা হয়েছে ১ লাখ টাকা। এছাড়া ক্রিকেট সংগ্রাহক জসীম উদ্দিনের সংগ্রহে থাকা মাশরাফি বিন মর্তুজার স্বাক্ষরযুক্ত একটি ক্যাপ এবং ২০১১ বিশ্বকাপের বাংলাদেশ দলের খেলোয়াড়দের স্বাক্ষরযুক্ত একটি ব্যাট নিলামে তুলেছেন।

নিলামে মুশফিকের ব্যাটটির ভিত্তিমূল্য ধরা হয় ৬ লাখ টাকা। গতকাল নিলামের প্রথম দিনেই অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল মুশফিকুর রহিমের ব্যাটের দাম। এক পর্যায়ে দাম উঠে গিয়েছিল ৩২ লাখ টাকা।

এতে আয়োজকদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। এরপর খোঁজখবর নিয়ে সেই ব্যক্তির কোনো পরিচয়ও পাওয়া যায়নি। তাই ব্যাটের মূল্য আবার ৬ লাখে নিয়ে আসা হয়। আয়োজকেরা জানিয়েছেন, যথাযথ নিয়ম মেনেই ১৪ মে রাতে নিলাম শেষ হবে।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে