রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত্যুর গুজবে ক্ষুব্ধ জেসিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : শুক্রবার হঠাৎ ফেসবুকে রটে যায়, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রথম আসরের চ্যাম্পিয়ন জেসিয়া ইসলাম মারা গেছেন। ফেসবুক কর্তৃপক্ষ তার আইডিতে ‘রিমেম্বারিং’ লিখে দিয়েছে। কোনো ফেসবুক ব্যবহারকারী মারা যাওয়ার পর বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে সেই অ্যাকাউন্ট সাধারণত ‘রিমেম্বারিং’ করে রাখে ফেসবুক।

এসব যখন ঘটছে, জেসিয়া তখন ঘুমাচ্ছেন। ঘুম থেকে উঠে জেসিয়া নিজের মৃত্যুর খবরে নিজেই অবাক হয়েছেন। প্রকাশ করেছেন ক্ষোভ ও ঘৃণা।

শনিবার দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপে তেমনটাই জানান এই মডেল।

জেসিয়ার মা রাজিয়া সুলতানাও বিষয়টি নিয়ে বেশ ক্ষিপ্ত। মেয়ের মৃত্যুর খবর ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে যারা জড়িত, তাদের প্রতি ঘৃণা প্রকাশ করেছেন তিনি।

এর আগে বিভিন্ন সময়ে জেসিয়াকে নিয়ে আলোচনা-সমালোচনা হলেও তাতে খুব একটা বিচলিত হননি তিনি। তবে এবারে মৃত্যুর গুজব রটায় বেশ বিরক্ত তিনি।

জেসিয়া বলেন, ‌‘গতকাল শুক্রবার সকালে ফোন হাতে নিয়ে দেখলাম, “রিমেম্বারিং জেসিয়া ইসলাম”! আমার মৃত্যুসংবাদ আমিই দেখছি! জানতে পেরেছি, কয়েকজন মিলে আমার আইডিতে রিপোর্ট করেছে। কিন্তু ফেসবুক কর্তৃপক্ষেরও তো কমপক্ষে ২৪ ঘণ্টা সময় নিতে পারত। যাচাই–বাছাই করতে পারত! তা না করে লিখে দিল রিমেম্বারিং! মানলাম, অনেক দিক থেকে আমি ফানি হতে পারি। তাই বলে জীবিত আমাকে মেরে ফেলাটা আপনাদের কাছে মজার কিছু! সত্যিই কি তা–ই! আমি বাক্‌রুদ্ধ। কী বলব, বুঝে উঠতে পারছিলাম না।’

শুক্রবার সকালে ঘুম থেকে উঠে জেসিয়া দেখেন তার কাছে শত শত ফোন ও এসএমএস। জেসিয়া বলেন, ‘ফোন ধরতেই সবার একটাই জিজ্ঞাসা, আমি সত্যিই বেঁচে আছি কি? এর আগে অনেক কিছু আমার আবেগে আঘাত করেছে, তবে এবার তা করেনি, কী বলা উচিত বুঝতে পারিনি।’

জেসিয়া বলে চলেন, ‘সবাইকে বলতে চাই, আমি দেখতে অসুন্দর হতে পারি, তবে সেটা আমি। মাঝেমধ্যে উল্টাপাল্টা কথা বলি, আগপিছ কিছুই ভাবি না—মনে রাখবেন ওটাই আসলে আমি। আমি এত হিসাব–নিকাশ করে চলি না। আমি আমার মুডে চলি। আপনাদের বলতে চাই, ভবিষ্যতে এই ধরনের কোনো কিছু করতে আসবেন না। মনে রাখবেন, বুলিং কখনোই মজা হতে পারে না। এতে একটা পরিবার চরমভাবে বিপর্যস্ত হয়, যা করার কোনো অধিকার আপনাদের নেই। এটা অনেক বড় ধরনের অপরাধ। কারও লাইফস্টাইল আপনার কিংবা আপনাদের ভালো না–ও লাগতে পারে, তাই বলে যা খুশি তা বলতে পারেন না।’

প্রসঙ্গত, আগে থেকেই বিভিন্ন পণ্যের স্থিরচিত্রের মডেল হিসেবে কাজ করলেও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সবার নজরে আসেন জেসিয়া ইসলাম। এরপর বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায়। সেখানে সেরা ৪০-এর মধ্যে ছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

ফেসবুক অনেক ছোট রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী: বিটিআরসি চেয়ারম্যান

বিমানবন্দর এলাকা থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ

বিএনপি বারবার জনগণের কাছে ফিরে আসে: তথ্যমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা করছে সরকার

পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি

বন্যা পরিস্থিতি নজরে রাখছেন প্রধানমন্ত্রী, চলছে উদ্ধার-ত্রাণ কার্যক্রম

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৭ নির্দেশনা, বাতিল হতে পারে ছুটি

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জিততে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

বাবার দাফনের পর প্রথমবার বক্তব্য দিলেন মোজতবা খামেনি

গণভোটের রায় বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের