রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরে বসে সিনেমায় অভিনয় করলেন ১২ তারকা

news-image

বিনোদন প্রতিবেদক : করোনাকালে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে সিনেমা নির্মাণ করছেন চিত্রপরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস। নাম ‘আলো আসবেই’। সিরিয়াস কমেডি ঘরানার স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রে উঠে আসবে করোনাকালীন নানা বিষয়। আর এতে অভিনয় করবেন ঢাকাই সিনেমার ১২ জন তারকাশিল্পী। যারা বাসায় থেকেই এর শুটিংয়ে অংশ নেবেন।

নির্মাতা দেবাশীষ বিশ্বাস জানান, ‘আলো আসবেই’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর, অমিত হাসান, অপু বিশ্বাস, জায়েদ খান, বাপ্পি চৌধুরী, মাহিয়া মাহি, ববি হক, সাইমন সাদিক, ইমন, আঁচল, তমা মির্জা ও শাহরিয়াজ।

কোনো ব্যবসায়িক চিন্তা থেকে নয়, পুরোপুরি সামাজিক দায়বদ্ধতা থেকেই এটি নির্মাণ করছেন দেবাশীষ বিশ্বাস। শিল্পীরাও কোনো পারিশ্রমিক নিচ্ছেন না। মানুষকে সচেতন করার লক্ষ্যে তারাও এ কাজে অংশ নিচ্ছেন। খুব শিগগিরই ‘আলো আসবেই’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ফেসবুক অনেক ছোট রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী: বিটিআরসি চেয়ারম্যান

বিমানবন্দর এলাকা থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ

বিএনপি বারবার জনগণের কাছে ফিরে আসে: তথ্যমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা করছে সরকার

পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি

বন্যা পরিস্থিতি নজরে রাখছেন প্রধানমন্ত্রী, চলছে উদ্ধার-ত্রাণ কার্যক্রম

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৭ নির্দেশনা, বাতিল হতে পারে ছুটি

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জিততে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

বাবার দাফনের পর প্রথমবার বক্তব্য দিলেন মোজতবা খামেনি

গণভোটের রায় বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের