,

পার্বতীপুরে ত্রাণ সামগ্রী পেল ৩শ’ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য

news-image

রুকুনুজ্জামান বাবুল, পার্বতীপুর (দিনাজপুর) : করোনা ক্রান্তি লগ্নে দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রশাসনের সাথে কাজ করে যাচ্ছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। করোনাভীতি উপেক্ষা ও জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন তারা। তাদের সহায়তা প্রদানে এগিয়ে এসেছেন প্রতিষ্ঠানের মহা-পরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ।

দিনাজপুরের পার্বতীপুরে আজ শনিবার সকাল ১১টায় উপজেলার ৩শ’ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে মহা-পরিচালকের দেয়া ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ সংলগ্ন ফুলকুঁড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহনাজ মিথুন মুন্নী ও উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক। এসময় উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার আনসার সদস্যরা নিরাপদ দূরত্ব বজায় রেখে সু-শৃঙ্খলভাবে ত্রাণের প্যাকেট গ্রহণ করেন। ত্রাণের প্রতি প্যাকেটে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১টি সাবান ও ১টি মাস্ক দেয়া হয়।

অনুষ্ঠানে দিনাজপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী জেলা কমান্ডেন্ট ইবনুল হক, পার্বতীপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মমিন উদ্দীন, সাবেক উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রামানিক উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য