,

নাসিরনগরে বাউল শিল্পীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : করোনা ভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন দেশের অসংখ্য মানুষ।এই সংকটকালে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর গোকর্ণ সৈয়দ ওয়ালীউল্লাহ স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি শেখ জুবায়ের হাসানের ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন বাউল শিল্পীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার বিকালে গোর্কণ ইউনিয়নের চৈয়ারকুড়ি বাউল জারু মিয়া ও অমিয়ঠাকুর সংগীতাঙ্গণের ২৫ জন শিল্পীর মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে এ খাদ্য সহায়তা বিতরণ করেন। খাদ্য সামগ্রী হিসেবে প্রত্যেক পরিবারকে চাল,ডাল,তেল,পেয়াঁজ,আলু,চিনি,চা পাতা,সাবান দেয়া হয়। বিতরণ করার সময় বাউল শিল্পী ওস্তাদ শ্রীচরন দাস,বাউল শিল্পী রাধু দাস,স্থানীয় ছাত্রলীগ নেতা সৈয়দ আসিফসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় শেখ জুবায়ের হাসান বলেন,‘করোনার প্রভাবে আপাদকালিন সময়ে ২৫ জন কর্মহীন বাউল শিল্পীর পরিবারের মাঝে মাননীয় সংসদ সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম ভাইয়ের নির্দেশে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সামান্য কিছু খাদ্য সহায়তা বিতরণ প্রদান করা হয়েছে। বর্তমানে তারা সবচেয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাদের জন্য আমাদের এগিয়ে আসা উচিত। আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য এর আগেও তিনি গোকর্ণ গ্রামের কর্মহীন হতদরিদ্র দুইশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য