,

নবীনগরে ২শত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : নবীনগর পৌরসভা এলাকার ভোলাচং অসহায় দুইশত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া মের্সাস ভগবান চন্দ্র পালের পরিবার।

পৌর মেয়র এডভোকেট শিব শংকর দাশের তত্বাবধানে আজ শনিবার দুপুরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ভোলাচং বাসস্ট্যান্ড সংলগ্ন পৌরসভার অস্থায়ী কার্যালয়ের সম্মুখে সামাজিক দুরত্ব বজায় রেখে দুস্থদের মাঝে মের্সাস ভগবান চন্দ্র পালের পরিবারের পক্ষে খাবারের প্যাকেট তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র এডভোকেট শিব শংকর দাশ, মের্সাস ভগবান চন্দ্র টোব্যাকোর পরিচালক মলয় চন্দ্র পাল, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এম এ মালেক, মের্সাস ভগবান চন্দ্র পাল নবীনগর ব্রাঞ্চের ম্যানেজার আশিষ পাল নিলু, ,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল রোমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ ওমর ফারুক, পৌর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুর আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসব খাদ্য সহায়তার মধ্যে ৫ কেজি চাউল,২ কেজি আলু, ১ লিটার তেল,ডাল ১কেজি,আটা ১ কেজি করে পরিবার প্রতি দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য