,

বিজয় বাবা হতে চলেছেন

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের এই প্রাদুর্ভাবেও সুখবর দিয়ে যাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। গত মাসে বাবা হয়েছেন মোহাম্মদ মিথুন ও সাকিব আল হাসান। দুজনেই দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন। এবার প্রথমবারের মতো বাবা হওয়ার স্বাদ পেতে যাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয়।

এনামুলের পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। খুব দ্রুতই বিজয়-ফারিয়ার কোলজুড়ে নতুন সন্তানের আগমন ঘটবে। তবে সন্তান জন্মের সময় জানাতে চায়নি সূত্রটি।

বিজয় বিয়ে করেছেন ২০১৮ সালের জুনে। পারিবারিক আয়োজনে দীর্ঘদিনের বান্ধবী ফারিয়া ইরার সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন তিনি। বিয়ের প্রায় বছরখানেক পর দুই দিনব্যাপী জাঁকজমকপূর্ণ রিসেপশনের আয়োজন করেন তিনি।

সন্তান আগমনকে কেন্দ্র করে দুই মাস আগেও (ফেব্রুয়ারিতে) ফারিয়ার বেবি শাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয়-ফারিয়ার পরিবারের উপস্থিতিতে ঘরোয়াভাবে মূলত এই অনুষ্ঠানটি হয়।

এবারের বিসিএলে দুর্দান্ত খেলেছেন বিজয়। ব্যাট হাতে এক ম্যাচে জোড়া সেঞ্চুরিও করেছেন। ২০১৮ সালের জুলাইয়ে সব শেষ জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলার পর শ্রীলঙ্কা সফর দিয়ে আবারও দলে ফিরেছিলেন ২৬ বছর বয়সী ডানহাতি এই ব্যাটসম্যান।

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি বিজয়। তার ব্যাট থেকে আসে ১৪ রান। এরপর আর জাতীয় দলে ডাক পাননি। বাংলাদেশের জার্সি গায়ে চারটি টেস্ট খেলে ৭৩, ৩৮টি ওয়ানডে খেলে ১০৫২ ও ১৩টি-টোয়েন্টি খেলে ৩৫৫ রান করেন বিজয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য