,

শনিবার মুশফিকের ব্যাটের নিলাম শুরু

news-image

স্পোর্টস ডেস্ক : দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করার ইতিহাস গড়া ব্যাট নিলামে তোলার ঘোষণা দিয়েছিলেন মুশফিকুর রহিম। আগামীকাল শনিবার শুরু হচ্ছে মুশফিকের সেই ব্যাটের নিলাম।

ই-কমার্স সাইট ‘পিকাবু’র মাধ্যমে হবে মুশফিকের ব্যাটের নিলাম। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে মুশফিকুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। নিলাম থেকে প্রাপ্ত অর্থ পুরোটাই ব্যয় করা হবে করোনাকালে অসহায়দের মাঝে।

শনিবার রাত ১০টায় নিলাম শুরু হয়ে চলবে বুধবার রাত ১০টা পর্যন্ত। এই প্ল্যাটফর্মের মাধ্যমে একই সময়ে নিলাম হবে মাশরাফী বিন মোর্ত্তজা, মোসাদ্দেক হোসেন, আকবর আলী, নাঈম শেখের স্মারকেরও।

নিজের ভেরিফায়েড পেজ থেকে করা পোস্টে মুশফিক লিখেছেন, ‘আশা করি সামর্থ্যবান যাদের ক্রিকেটের প্রতি প্যাশন আছে, তাদের জন্য সংগ্রহ রাখার মতো আকর্ষণীয় এক স্মারক হতে পারে এটি। পাশাপাশি, তাদের মানবসেবাও হবে।’

নিলাম থেকে প্রাপ্ত অর্থ দুই ধাপে ব্যয় করবেন মুশফিক, ‘নিলাম থেকে যে অর্থ আসবে তার একটি অংশ দেব ব্র্যাক এর মাধ্যমে সারা দেশে ছড়িয়ে থাকা বিপর্যস্ত কিছু পরিবারের পাশে দাঁড়াতে ও বাকি অংশ দিয়ে আমার নিজের এলাকার মানুষের পাশে দাঁড়াব।’

২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরির ইতিহাস গড়েছিলেন মুশফিক।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য