রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৭ মাদক ব্যবসায়ী আটক

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : পৃথক অভিযানে ৭ মে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের গোলচত্বর এলাকা থেকে সাড়ে ১৯৪ কেজি গাঁজা ও ৩ টি পিকআপ ভ্যান ও ১ ট্রাকসহ ৭ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।

র‌্যাব সূত্রে জানা যায় যে, কতিপয় মাদক ব্যবসায়ী হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা হতে পিকআপ ও ট্রাকে করে গাঁজার বড় চালান ঢাকা উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এরই প্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল ০৭/০৫/২০২০ ইং তারিখ ভোর ৭.১৫ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন আশুগঞ্জ গোলচত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের উপর তাৎক্ষণিক তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ী তল্লাশী করতে থাকেন।

তল্লাশী কালে ৭.৪৫ ঘটিকার সময় ঢাকা মেট্রো-ন-১৫-৫৫৬০ পিকআপটি থামিয়ে তল্লাশী করে আসামী মোঃ ফজর আলী (৩৩) পিতা- মৃত আরজু মিয়া, মোঃ শুভ (২৫), পিতা-মৃত সিদ্দিক আলী, উভয় গ্রাম- শ্রীকুটা, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ দ্বয়কে সাড়ে ৩৮ কেজি গাঁজা, ০১ টি পিকআপ ভ্যান ও মাদক বিক্রির ১০,০০০ টাকা’সহ আটক করা হয়।

পরবর্তীতে পুনরায় গাড়ী তল্লাশী করতে থাকলে ৮.৩০ ঘটিকার সময় ঢাকা মেট্রো-ট-২২-৯৩৭১ ট্রাকটি থামিয়ে তল্লাশী করে আসামী মোঃ শিমুল মিয়া (২১), পিতা-মোঃ সাইফুল ইসলাম, গ্রাম–জামতৈল, মোঃ হাফিজুর রহমান (২০), পিতা-মৃত সাখাওয়াত হোসেন, গ্রাম-ভাড়ারিয়া, উভয় থানা- গোপালপুর, জেলা-টাঙ্গাইল দ্বয়কে ৫৬ কেজি গাঁজা, ১ টি ট্রাক’সহ ও মাদক বিক্রির ৮,০০০ টাকা’সহ আটক করা হয়। পরবর্তীতে আবার গাড়ী তল্লাশী করতে থাকলে ৯.১০ ঘটিকার সময় ঢাকা মেট্রো-ন-১১-২৮০৩ পিকআপ ভ্যানটি থামিয়ে তল্লাশী করে আসামী মোঃ তৈয়ব আলী(২৯), পিতা-মৃত সুরুজ মিয়া, গ্রাম-নয়নপুর, থানা-মাধবপুর,জেলা-হবিগঞ্জ, সোহরাব (২৫), পিতা-আঃ মান্নান, গ্রাম-মির্জাপুর, থানা-জয়দেবপুর, জেলা-গাজিপুর দ্বয়কে ৪০ কেজি গাঁজা ও ০১ টি পিকআপ ভ্যানসহ আটক করা হয়।

পরবর্তীতে আবার গাড়ী তল্লাশী করতে থাকলে ১০.১৫ ঘটিকার সময় ঢাকা মেট্রো-ন-১৭-৩৬১৩ পিকআপ ভ্যানটি থামিয়ে তল্লাশী করে আসামী মোঃ জামাল হোসেন (২৮), পিতা-মোঃ মোতালেব হোসেন, গ্রাম-বকতিপুর, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুরকে ৬০ কেজি গাঁজা, ১ টি পিকআপ ভ্যান ও মাদক বিক্রির ১৯০০ টাকাসহ আটক করা হয়। সর্বমোট উদ্ধারকৃত গাঁজার পরিমান (৩৮.৫০০+৫৬+৪০+৬০)=সাড়ে ১৯৪কেজি। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ৫৮,৩৫,০০০/- টাকা। ধৃত আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় পৃথক পৃথক মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু