,

৯ মে থেকে লকডাউন তুলে দিচ্ছে পাকিস্তান

news-image

অনলাইন ডেস্ক : আগামী শনিবার (৯ মে) থেকে লকডাউন ওঠানোর ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

জাতীর উদ্দেশে দেওয়া ভাষণে ইমরান বৃহস্পতিবার বলেন, সাধারণ মানুষের ভোগান্তির কারণে লকডাউন তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

ইমরান এদিন পাকিস্তানের জাতীয় সমন্বয় কমিটির সঙ্গে বৈঠকের পর বলেন, ‘আমাদের মানুষ ভোগান্তিতে পড়েছে। তাই লকডাউন ওঠানো হচ্ছে।’

‘আমরা জানি সংক্রমণ বাড়তে থাকলেও এমন সিদ্ধান্ত নিচ্ছি। কিন্তু এটা তো থামছেও না।’

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ হিসাব অনুযায়ী, পাকিস্তানে এখন পর্যন্ত ২৪ হাজার ৭৩ জন কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫৬৪ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৬৪ জন।

গোটা পৃথিবীতে মারা গেছেন ২ লাখ ৬৩ হাজার ৮৩১ জন, আক্রান্ত ৩৭ লাখ ৫৫ হাজার ৩৪১ জন। সুস্থ হয়েছেন ১২ লাখ ৪৫ হাজার ৪১৫ জন।

এমন অবস্থার ভেতর অধিকাংশ দেশ লকডাউন তুলে দিচ্ছে অথবা বিধিনিষেধ শিথিল করছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য