,

এ পর্যন্ত বরখাস্ত ৫২ জনপ্রতিনিধি

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনার সংকট মোকাবিলায় সরকারি সহায়তার চাল নিয়ে দুর্নীতির অভিযোগে এ পর্যন্ত ৫২ জনপ্রতিনিধিকে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার মৎস ভিজিএফ এর চাল বিতরণে অনিয়মের অভিযোগে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম নাসির উদ্দিন স্বপন ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মোফাজ্জেল ব্যাপারী এবং ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শামীম ব্যাপারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সে হিসাবে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এ পর্যন্ত ৫২ জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হলো। এদের মধ্যে ১৯ জন ইউপি চেয়ারম্যান, ৩১ জন ইউপি সদস্য, ১ জন জেলা পরিষদ সদস্য এবং ১ জন পৌরসভার কাউন্সিলর।

বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে মৎস্য ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ সরেজমিন তদন্তে প্রমাণিত হয়েছে এবং শরীয়তপুরের জেলা প্রশাসক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছেন। এ অপরাধমূলক কার্যক্রমের প্রেক্ষিতে তাদের দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগে প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। কাজেই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী তাদের স্বীয় পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য